বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

বৃষ্টি এসে স্বস্তি ফিরেছে পাইকগাছার জনজীবনে : যেনো নতুন প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৭:৫৮ অপরাহ্ন

দীর্ঘ প্রতীক্ষার পর বৃষ্টি এসে যেনো স্বস্তি ফিরে এসেছে উপকূলীয় পাইকগাছার জনজীবনে। যেনো নতুন প্রাণ ফিরে পেলো প্রকৃতি। চলমান তীব্র তাপদাহের পর গতকাল সোমবার খুলনার পাইকগাছা উপজেলা জুড়ে সন্ধ্যা হতে রাত নয়টা পর্যন্ত টানা বৃষ্টি হওয়ায় অবসান ঘটেছে তাপ প্রবাহের।

উল্লেখ্য জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে তাপপ্রবাহ দীর্ঘ হওয়ায় অতিষ্ঠ হয়ে ওঠে এ উপজেলার প্রাণ প্রকৃতি ও জনজীবন। যার ফলে হিট্ স্ট্রোক সহ দেখা দেয় নানা রোগ বালাই। এ দিকে অস্বাভাবিক তাপপ্রবাহের ফলে সরকার দফায় দফায় হিট এলার্ট ঘোষণা করে স্কুল কলেজ বন্ধ রাখে। বৃষ্টির অভাবে প্রকৃতি যেন উত্তাপ্ত হয়ে ওঠে। দিনে রাতে সবসময় যেন অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছিল এ উপজেলায়। যার ফলে কোথাও যেন স্বস্তি ছিল না।

তীব্র তাপদাহে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছিলো শিশু এবং বয়স্ক মানুষ। তীব্র তাপপ্রবাহের ফলে মানুষের চলাফেরা কমে যায়। বিরুপ প্রভাব পড়ে দৈনন্দিন জীবন যাপনে। চরম বিপাকে পড়েন নিম্ন আয়ের দিনমজুর ও শ্রমজীবী মানুষ।

এমতাবস্থায় বৃষ্টির জন্য প্রকৃতি যেমন হাহাকার করেছে তেমনি মানুষও প্রতিটি মুহূর্ত সৃষ্টিকর্তার কাছে আর্তনাদ করেছে। অবশেষে সোমবার সন্ধ্যায় দেখা মেলে চির অভিমানী বৃষ্টির। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত টানা দুই ঘন্টা পাইকগাছার সর্বত্রই বৃষ্টি হয়। এর ফলে প্রাণ ফিরে পায় প্রকৃতি আর স্বস্তি ফিরে আসে জনজীবনে।

এ ছাড়াও তীব্র তাপদাহের পর বৃষ্টি হওয়ায় অনেকেই ভিজতে ভিজতে বৃষ্টিকে উপভোগ করেন এবং অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার ও বৃষ্টি সম্পর্কিত বিভিন্ন পোস্ট দিয়ে বৃষ্টিকে বরণ করে নেন।


এই বিভাগের আরো খবর