মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন ডা. জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় ঝালকাঠির ভীমরুলীতে প্রার্থনা সৌদিতে হজ পালন করতে গিয়ে মাদারগঞ্জের শিক্ষকের মৃত্যু কিশোরগঞ্জে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নারী ও শিশুর প্রতি সহিংসতা ও প্রতিটি ধর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে আলোচনা সভা সোনারগাঁও ইউনিভার্সিটিতে ক্রিকেট ড্রাফট কক্সবাজারে দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত, সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিতে জোর ঠাকুরগাঁওয়ের রাইয়ান রাহাত বাংলাদেশ তারকা পুরস্কার স্টার বাংলাদেশ এওয়ার্ড- ২০২৬ – এ শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার অর্জন  রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা বগুড়ার শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার পক্ষথেকে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন প্রদান নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় জ্বালানি তেলের অবৈধ মজুদকারী দুই ব্যাবসায়ীকে জরিমানা পূজা কমিটির পরিচয়ে ইউএনওর সঙ্গে সাক্ষাৎ: আনোয়ারায় কৃষকলীগ নেতাকে ঘিরে বিতর্ক যুক্তরাষ্ট্রে ১০ দিন নিখোঁজের পর বাংলাদেশি শিক্ষার্থী লিমনের কয়েক টুকরা লাশ উদ্ধার কাউখালীতে ইজারাদারদের বিরুদ্ধে মামলা, আদায় হয়নি বকেয়া ৬০ লাখ টাকার রাজস্ব রাষ্ট্রের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে যোগ দিলেন সৈয়দ আবদাল আহমদ পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত পিপিবিপিসি ও বিপিওএফএমইএ-এর যৌথ উদ্যোগে অনলাইন ভ্যাট নিবন্ধন ও রিটার্ন দাখিল বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা সাতক্ষীরায় গৃহবধুকে নির্মমভাবে হত্যা সিরাজগঞ্জে ফিস্টুলা রোগী সনাক্ত ও চিকিৎসা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় প্রত্যাশী সফল প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় ব্রাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত লালমোহনে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার দিনাজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র আয়োজনে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জেন্ডার বান্ধব গ্রিন স্কুল কর্মসূচি বাস্তবায়নে পরামর্শ সভা সংসদে ‘জুলাই সনদ’ নিয়ে হইচই রাষ্ট্র পরিচালনার ২ চ্যালেঞ্জ: অর্থনৈতিক চাপ ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে

অনলাইন ডেস্ক :
রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ১:৫৫ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : ইংল্যান্ডের লন্ডনে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে লন্ডনে অবস্থানরত বাংলাদেশী সাংবাদিক শাহেদ শফিক এ কথা জানান।

তাঁর ভাষায় ডা. জাহিদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবেগপ্রবণ স্বরে বলেন, ‘আলহামদুলিল্লাহ ম্যাডাম যথেষ্ট ভালো আছেন। ডাক্তররা দেখে গেছেন। বলতে পারি বৃহস্পতিবারের চেয়ে তিনি আরও ভালো আছেন। তাঁর স্বাস্থ্যের উন্নিত হচ্ছে।’

‘ শনিবার, এখানে সাপ্তাহিক ছুটির দিন’ এ কথা উল্লেখ করে বিএনপি’র স্থায়ী কমিটির এই সদস্য বলেন, শনিবার লন্ডনে ছুটির দিন হওয়া সত্ত্বেও ডাক্তাররা নিয়মিত যত্নসহকারে ম্যাডাম’কে দেখছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষাও চলমান। তিনি পরিবারের সবার সঙ্গে সময় দিচ্ছেন। অনেক হাসি-খুশি আছেন তিনি। আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন।’

এদিকে, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, লন্ডন ক্লিনিকের ডাক্তাররা শুক্রবার থেকে বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা শুরু করেছে। এর আগের দু’দিন পরীক্ষা নিরিক্ষা করেছেন। তাঁর পরবর্তী চিকিৎসার বিষয়ে ডাক্তাররা সিদ্ধান্ত দেবেন।

তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়া অনেকটাই স্বাচ্ছন্দ্যে আছেন। তার ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় তাঁর মায়ের কাছে থাকছেন। এ ছাড়াও পুত্রবধূ ডা. জুবাইদা রাহমান ও নাতনীরা রয়েছেন। এমনকি লন্ডন ক্লিনিকের ডাক্তাররাও সবসময়ই তার খোঁজখবর রাখছেন।

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বুধবার (৮ জানুয়ারি) ইংল্যান্ডের ‘মধ্য-পশ্চিম লন্ডনের’ মেরিলিবন রোডে ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়। বিশেষায়িত এই হাসপাতালে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি’র পাঠানো আধুনিক চিকিৎসা-ব্যবস্থা সম্বলিত একটি বিশেষ এয়ারঅ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা থেকে কাতার হয়ে বুধবার বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিটে ও স্থানীয় সময় সকাল ৯টা ৫মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমান বন্দর পৌঁছান বেগম খালেদা জিয়া।

বিমান বন্দরে ইমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রম শেষ হলে সেখান থেকে সরাসরি তাঁকে লন্ডন ক্লিনিকে নেয়া হলে বিগত সময়ের চিকিৎসা সংক্রান্ত সকল রিপোর্ট পর্যালোচনার পর প্রফেসর কেনেডির অধীনে বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয়।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর