রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের

বেশ্যা ও বিদুষীর গল্প : নারী জীবনের গূঢ় বেদনার ঐক্য

অনলাইন ডেস্ক :
বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৫:৫৪ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন সাহিত্য ডেস্ক : স্বাধীনতার পর অর্ধশতকে এদেশে নারীর মুক্তি কতটুকু এসেছে? নারী কেন আজও এদেশে আদতে দ্বিতীয় শ্রেণির নাগরিক? প্রান্তিক জেন্ডার হিসেবে নারীর ‘সংখ্যালঘু দশা’র পেছনে রাষ্ট্রের দায় কতটুকু? এই জরুরি প্রসঙ্গগুলোকে খতিয়ে দেখেছে আফরোজা সোমা’র প্রবন্ধগ্রন্থ ‘বেশ্যা ও বিদুষীর গল্প’। গূঢ় বেদনার ঐক্য আদতে এক সুতোয় বেঁধেছে প্রজন্মান্তরের নারী জীবনকে।

এই বইয়ের পাঠকদের সাথে লেখকের মুখোমুখি সাক্ষাৎ ঘটাবার জন্য শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্রে পাঠ-প্রতিক্রিয়া ও আনন্দ-আড্ডার আয়োজন করে গ্রন্থটির প্রকাশনা প্রতিষ্ঠান হাসান’স। আফরোজা সোমার জেন্ডার ও মিডিয়া বিষয়ক প্রবন্ধগ্রন্থ ‘বেশ্যা ও বিদুষীর গল্প’ ইতোমধ্যেই আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

বইটির রচয়িতা কবি, প্রাবন্ধিক এবং জেন্ডার, মিডিয়া ও আইডেন্টিটি বিষয়ক গবেষক আফরোজা সোমা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে বাংলাদেশ। অর্ধশতকে নারীও এগিয়েছে বহুদূর। কিন্তু আফরোজা সোমা খুঁজে দেখতে চেয়েছেন, মানুষ হিসেবে নারীর মর্যাদা কতটুকু প্রতিষ্ঠা পেয়েছে। বাংলাদেশের গণমাধ্যমে ধর্ষণ ও নারী নির্যাতন বিষয়ক খবরগুলোর ভাষা কীভাবে নারীর প্রতি বিদ্যমান অসহনশীলতা ও অসংবেদনশীলতাকে জারি রাখে, সে প্রশ্নের উত্তর নির্ণয়ের প্রয়াস চালিয়েছেন তিনি। দেখতে ও দেখাতে চেয়েছেন, এই পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা কেমন করে পুরুষের পায়েই দিয়েছে বন্দিত্বের জিঞ্জির।

বইটিতে চারটি পর্বে মোট সাতাশটি লেখা আছে। সেগুলো একদিকে তুলে ধরেছে নারীর নিম্নবর্গীয় বাস্তবতা, অন্যদিকে আলো ফেলেছে পুরুষতন্ত্রের ফাঁদবন্দি পুরুষের বঞ্চনার দিকে। বিরাজমান বৈষম্য ও বঞ্চনার অবসান কোন পথে? সেই উত্তরও তালাশ করেছে ‘বেশ্যা ও বিদুষীর গল্প’।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর