শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে হলুদের অনুষ্ঠানে সংঘর্ষ : ৭৮ জন কারাগারে

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৫:০৬ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সিতারামপুর গ্রামে গায়ে হলুদের মঞ্চকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৭৮ জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গত ১৬ আগস্ট সন্ধ্যায় দৌলতপুর ও সীতারামপুর দুই গ্রামবাসীর মাঝে দফা দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১২৭ জনকে আসামি করে মামলা করে একপক্ষ। অন্যদিকে ৮০০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছিল।

১ নভেম্বর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল আদালতে ওই মামলা ৭৮ জন আসামি হাজিরা দিতে গেলে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. সামিউল আলম তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। উপজেলার সীতারামপুর গ্রামের বিয়ে বাড়ির গেটের ডিজাইন ও গায়ে হলুদের মঞ্চ পছন্দ না হওয়ায়কে কেন্দ্র করে দৌলতপুর ও সীতারামপুর গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঘটে। ওই ঘটনার মামলায় সীতারামপুর গ্রামের আসামিরা হাইকোট থেকে আগাম জামিনে রয়েছেন। অন্যদিকে দৌলতপুর গ্রামের আসামিরা পলাতক থাকা অবস্থায় সোমবার (৩১ অক্টোবর) ৭৮ জন আসামি হাজিরা দিতে কোর্টে যান।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট সীতারামপুর গ্রামের রিয়াজুদ্দিন গোষ্ঠির রাজু মিয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন ছিল। সেখানে ডেকোরেশনের কাজ করেন দৌলতপুর গ্রামের হাসান আলী বাড়ির এক ছেলে। গায়ে হলুদের মঞ্চ ডিজাইনের কাজ পছন্দ না হওয়ায় ডেকোরেশনের ছেলেটির সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। বিষয়টি মীমাংসা করতে উভয় পক্ষকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় এক শালিস সভার আয়োজন করা হয়েছিল। এরই মাঝে সন্ধ্যার পর খবর আসে দুই গ্রামের দুই যুবক তর্কবিতর্ক থেকে মারামারিতে জড়িয়ে পড়ে। এ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। আহতের পাশাপাশি অনেক দোকানপাট ভাংচুর করা হয়েছে। পুলিশ প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে অর্ধশতাধিত রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই রনি বলেন, ওই সংঘর্ষে দুই গ্রামের ১২৭ জনের নামে প্রথমে মামলা হয়। তারপর পুলিশ আজ্ঞাতনামা আরও ৮০০ জনের বিরুদ্ধে মামলা করে। তখন ১১ জনকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল। তারা প্রত্যেকেই জামিনে রয়েছে। সীতারামপুরের আসামিরা হাইকোট থেকে জামিন আনলেও দৌলতপুরের আসামিরা পলাতক ছিলেন। এখানো মামলার চার্জশীট দাখিল করা হয়নি। মামলাটি তদন্তাধীন রয়েছে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর