শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব সম্মেলনে দেশের প্রকৌশল দক্ষতা তুলে ধরেছে আইইবি মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সেক্টর কমান্ডার মেজর জলিল শেরপুর – ৩ আসনে নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাইকগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মুল্যে নিত্য পণ্যের বাজার উদ্বোধন : চলবে মাস ব্যাপী ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে এমআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: শাহাদাত সভাপতি, সোহেল সম্পাদক ফসল রক্ষা বাঁধে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শাল্লায় জেলা প্রশাসক ময়মনসিংহ সওজ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান মোহনপুরে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন: এলাকায় উত্তেজনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সায়মা করিম আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন সরিষাবাড়ীতে “শান্তি- শৃঙ্খলা-উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্টে ১ লক্ষ টাকা জরিমানা নবীনগরে ইসলামী ব্যাংক গ্রাহককে অনুসরণের সময় নারী চোর আটক,পুলিশে সোপর্দ কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় নারী উন্নয়ন শক্তির তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সেচ-চ্যালেঞ্জ জয় করে নবীনগরে গম চাষে উজ্জ্বল ফলন প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন গ্যাস সংকটে বন্ধ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ: আলামতসহ ৩ আসামী গ্রেপ্তার ভৈরবে ৩ বছর ধরে বিনামূল্যে সেহরি করাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা’র কন্যা জোনাকি মিরপুরে এমপি আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা বিজিবি’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির সমন্বয় সভা ও ইফতার অনুষ্ঠিত

ভারত-পাকিস্তান ম্যাচ, পাঞ্জাব কিংসের ব্যানারে বিতর্ক, পাল্টা জবাব করাচি কিংসের

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : এশিয়া কাপে পাকিস্তান-ভারত মহারণকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের আগে তারা এমন একটি প্রচারণামূলক ব্যানার প্রকাশ করেছে, যেখানে ভারতের লোগো স্পষ্টভাবে থাকলেও পাকিস্তানের লোগো ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়।

ব্যানারে ব্যবহৃত হ্যাশট্যাগেও কেবল ভারতকে প্রাধান্য দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। অসংখ্য সমর্থক এটিকে পাকিস্তানের প্রতি অসম্মান ও রাজনৈতিক পক্ষপাতের বহিঃপ্রকাশ বলে আখ্যা দেন।
কেউ ব্যঙ্গ করে লেখেন, ‘খেলার আগেই কি হার মেনে নিলেন? পাকিস্তান কি অদৃশ্য দল নাকি?’ আবার কেউ জন সিনার বিখ্যাত উক্তি ‘ইউ ক্যান্ট সি মি’–এর সঙ্গে তুলনা টেনে পাকিস্তানকে অদৃশ্য দেখানোর কৌশল বলে কটাক্ষ করেন।

এমন পরিস্থিতিতে পিএসএল ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস পাল্টা জবাব দেয় নিজেদের এক সৃজনশীল পোস্টারের মাধ্যমে। পোস্টারে দেখা যায়, পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা দাবার বোর্ডে ভারতের অধিনায়কের বিপক্ষে খেলছেন, তবে ভারতীয় অধিনায়কের অবয়ব সম্পূর্ণ অন্ধকারে ঢাকা। এই সৃজনশীল জবাব পাকিস্তানি ভক্তদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তারা করাচি কিংসকে কৃতিত্ব দিচ্ছেন তীক্ষ্ণ ও বুদ্ধিদীপ্ত পাল্টা জবাব দেওয়ার জন্য।

ভারত-পাকিস্তান দ্বৈরথকে ঘিরে এর আগেও মাঠের বাইরের নানা বিতর্ক দেখা গেছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে ভারত চ্যাম্পিয়নস রাজনৈতিক কারণ দেখিয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকার করেছিল। এর বাইরে একাধিক সাবেক ভারতীয় ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে খেলা বর্জনের ডাক দিয়েছেন।

তবে মাঠের লড়াইয়ে এবার দুই দলই দুর্দান্ত শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচে ভারত স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে গুটিয়ে দিয়ে ৪.৩ ওভারেই জয়ের দেখা পায়। অন্যদিকে পাকিস্তান ওমানকে ৬৭ রানে অলআউট করে ৯৩ রানের বড় জয় তুলে নেয়।

টি-টোয়েন্টি ফরম্যাটে এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৩ বার, যেখানে ভারত এগিয়ে রয়েছে ১০–৩ ব্যবধানে। সর্বশেষ ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫–এর ম্যাচে ভারত ছয় উইকেটে জয় পেয়েছিল।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর