মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা

মার্চে বাংলাদেশের পিএমআই’র সম্প্রসারণ হার ৬১.৭

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১২:০২ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : মার্চ মাসে বাংলাদেশের সামগ্রিক পিএমআই স্কোর ৬১.৭তে দাঁড়িয়েছে। যা ফেব্রুয়ারির তুলনায় ২ দশমিক ৯ পয়েন্ট কম।

সোমবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এমসিসিআই) , ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) সফলভাবে বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স’ ইনডেক্স অথবা পিএমআই’র মার্চ মাসের রিপোর্ট প্রকাশ করে।

রিপোর্টে বলা হয়েছে, মার্চ মাসের পিএমআই সূচকটি আগের মাসের তুলনায় ২.৯ পয়েন্ট কমে ধীরগতির সম্প্রসারণহার ৬১.৭-এ দাঁড়িয়েছে। এই হ্রাসের পেছনে মূলত কৃষি, উৎপাদন ও নির্মাণখাতের ধীর সম্প্রসারণ হার দায়ী, যদিও সেবাখাতে দ্রুততর সম্প্রসারণ লক্ষ্য করা গেছে বলে রিপোর্টে বলা হয়েছে।

কৃষিখাত টানা ছয় মাস ধরে সম্প্রসারণ অব্যাহত রেখেছে, তবে তা গতির দিক থেকে ধীর ছিল। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম ও ইনপুট খরচ সূচকগুলোতে ধীর সম্প্রসারণ দেখা গেছে। অর্ডার ব্যাকলগ সূচকটি সংকোচনের দিকে ফিরে গেছে এবং কর্মসংস্থান সূচকটি দ্রুততর সংকোচন হয়েছে।

উৎপাদন খাত টানা সাত মাস ধরে ধীর গতির সম্প্রসারণের মধ্যে রয়েছে। বেশিরভাগ সূচক সম্প্রসারণ নির্দেশ করলেও অর্ডার ব্যাকলগ সূচকটির ধীর গতির সংকোচন হয়েছে।

নির্মাণ খাত টানা চারমাস ধরে সম্প্রসারণ করছে, তবে তা গতিমান নয়। নতুন ব্যবসা ও ইনপুট খরচ সূচকগুলো ধীর সম্প্রসারণ হয়েছে, কিন্তু কর্মসংস্থান সূচকটি দ্রুততর সম্প্রসারণ হয়েছে। নির্মাণ কার্যক্রম সূচকটি সংকোচনে ফিরে গেছে এবং অর্ডার ব্যাকলগ সূচকটি ধীর সংকোচন হয়েছে।

সেবা খাত টানা ছয় মাস ধরে সম্প্রসারণে রয়েছে এবং মার্চ মাসে এটির দ্রুততর সম্প্রসারণ হয়েছে। ব্যবসায়িক কার্যক্রম ও কর্মসংস্থান সূচকগুলোতে দ্রুত সম্প্রসারণ দেখা গেছে, তবে নতুন ব্যবসা ও ইনপুট খরচ সূচকগুলোতে ধীর সম্প্রসারণ হয়েছে। অর্ডার ব্যাকলগ সূচকটির দ্রুততর সংকোচন হয়েছে।

ভবিষ্যৎ ব্যবসাসূচকের দিক থেকে কৃষি ও নির্মাণখাত দ্রুততর সম্প্রসারণ হয়েছে, যেখানে উৎপাদন খাতের সূচক ধীর সম্প্রসারণে ছিল। সেবাখাতের সূচকটি ১৫ মাসের পর প্রথমবারের মতো সংকোচনে ফিরেছে।

সর্বশেষ পিএমআই সূচকগুলো মার্চ মাসেদেশের অর্থনীতির ধীর সম্প্রসারণ নির্দেশ করে। শুধুমাত্র সেবাখাত ঈদ উৎসবের কারণে দ্রুততর সম্প্রসারণ হয়েছে, যা সাধারণত খুচরা উপখাতের জন্য ব্যবসার সর্বোচ্চ সময়। তবে, ভবিষ্যৎ ব্যবসা সূচকটি ১৫ মাসের সম্প্রসারণের পর প্রথমবারের মতো সংকোচন হয়েছে।

উল্লেখ্য, পিএমআই একটি অগ্রণী উদ্যোগ, যা দেশের অর্থনৈতিক অবস্থার সঠিক ও সময়োচিত বিশ্লেষণ প্রদান করে। যাতে ব্যবসা, বিনিয়োগকারী এবং নীতি নির্ধারকরা তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে।

এটি এমসিসিআই এবং পিইবি-এর যৌথ উদ্যোগ, যেখানে যুক্তরাজ্য সরকারের সহায়তা এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট (এসআইপিএমএম) কারিগরি সহায়তা দিয়ে থাকে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর