সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে বিদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু ইউ-টার্নে কভার্ড ভ্যানের সংঘর্ষ, বৃষ্টির রাতে মহাসড়কে দীর্ঘ যানজট শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ‘আটক’: ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ কাউখালীতে রাস্তার উপরে সাঁকো দিয়ে ৫টি গ্রামের মানুষের চলাচল: শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবধনা পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্র জাফলংয়ের শতাধিক দোকান লন্ডভন্ড শাহজাদপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস জাতীয় পর্যায়ের ফাইনালে রানারআপ হয়ে গৌরব অর্জন করল ত্রিশাল পাইকগাছায় মাদকসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ, জনমনে আলোচনা-সমালোচনা সাতক্ষীরা ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মুকুল ২ যুগ ধরে সংস্কারহীন পাইকগাছার বাইনতলা – খড়িয়া সড়ক : চরম দুর্ভোগে এলাকাবাসী মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন অ্যাড. আল-আমিন ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা শিবির অনুষ্ঠিত বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাঈদকে ফুলেল শুভেচ্ছা কমলনগরে সরকারি নাম্বার স্ত্রীর ফোনে ‘ফরওয়ার্ড’ ও রুমে এসি চালু রেখে উধাও উপজেলা প্রকৌশলী! মাজারের দান বাক্স ও ডেগ সিলগালার তিনদিনের মাথায় প্রত্যাহার ডিসি সারওয়ার সোনারগাঁ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা নিজাম উদ্দিন দেশের সার্বভৌমত্ব রক্ষায় শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা ​কর্মজীবনে ‘নীরব মহামারি’: বাড়ছে শারীরিক-মানসিক ঝুঁকি, প্রয়োজন স্বাস্থ্যবান্ধব কর্মসংস্কৃতি কিশোরগঞ্জে যুবদলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক হওয়া সংবর্ধনা ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী

মুরগির মাংস খেলে সত্যিই কী গ্যাস-অ্যাসিডিটি হয়? যা বললেন পুষ্টিবিদ

অনলাইন ডেস্ক :
রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : অনেকের কাছেই মুরগির মাংস ভীষণ পছন্দের। সম্ভব হলে তারা প্রতি বেলাতেই খাদ্যতালিকায় মুরগির মাংস রাখেন। মশলা দিয়ে নানা পদে তৈরি করায় মুরগির মাংস মুখরোচক হলেও বেশি খাওয়া ঠিক নয় বলে মতামত অনেকের। কেউ কেউ বলে থাকেন, মুরগির মাংস বেশি খাওয়া ঠিক নয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনেককে এ নিয়ে কথা বলতে দেখা যায়। এসব স্বঘোষিত বিশেষজ্ঞদের মতে, নিয়মিত চিকেন বা মুরগির মাংস খেলে নাকি গ্যাস-অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বাড়ে। কিন্তু আসলেই কী তাই? এ নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কলকাতা শহরের বিশিষ্ট পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার। এবার তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক।

প্রোটিনের খনি: মুরগির মাংস হচ্ছে প্রোটিনের ভাণ্ডার। এতে বিদ্যমান প্রোটিন সহজেই গ্রহণ করে নেয় শরীর। ফলে পেশিশক্তি বৃদ্ধি পায়। ইমিউনিটি সক্রিয় হয়। আবার মুরগির মাংসে ভিটামিন বি১২, কোলিন, জিঙ্ক, আয়রন ও কপারের মতো প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ রয়েছে। যা শরীর ভালো রাখতে সহায়তা করে।

গ্যাস-অ্যাসিডিটি হয় কিনা: মুরগির মাংস সহজপ্রাচ্য খাবার। এটি খাওয়া হলে হজম করতে সমস্যা হয় না। এ জন্য কোনো মানুষ নিয়মিত মুরগির মাংস খেতেই পারেন। কিন্তু অনেকেই মুরগির মাংসের তেল ও মশলাদার খেতে পছন্দ করেন। যা মোটেও উচিত নয়। এতে শরীরের হাল বিগড়ে যায়। এতে সহজপ্রাচ্য এই খাবারও হজম হতে চায় না। আর তখনই গ্যাস-অ্যাসিডিটি পিছু নেয়ার আশঙ্কা দেখা দেয়।

তৈরির উপায়: সুস্থ থাকতে মুরগির মাংস অল্প তেল-মশলা দিয়ে ঝোল রান্না করে খাওয়ার অভ্যাস করুন। পাশাপাশি চিকেন স্টু বানিয়েও খেতে পারেন। প্রয়োজনে পছন্দসই কিছুটা বেশি সবজি দিন। এতে প্রোটিনের পাশাপাশি ভিটামিন ও খনিজ মিলবে। আবার চাইলে প্রতিদিনের ডায়েটে চিকেন সালাদ রাখতে পারেন।

কী পরিমাণ খাবেন: উপকার পেতে দিনে ১৫০ গ্রাম পরিমাণ মুরগির মাংস খেতে পারেন। তাতে শরীর ভালো থাকবে। একাধিক জটিল রোগ থেকে মুক্ত থাকা যাবে। তবে যাদের কিডনির সমস্যা রয়েছে, তাদের বেশি পরিমাণে মুরগির মাংস খাওয়া যাবে না। এতে শরীরের ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত পরিমাণ খেতে পারেন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর