শনিবার, ০২ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ বিএনপি কে ‘নোট অব ডিসেন্ট’ দিতে বাধ্য হবে: মুহাম্মদ শাহজাহান ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে ১১ দলের গণমিছিল সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন আর নেই লম্বা লাইনের দিন শেষ, ফাঁকা পাম্পে অপেক্ষা কর্মচারীদের ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর শুভ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে গানে গানে উদীচীর মে দিবস উদযাপন ১৩ দিন জিম্মিদশার পর বাড়ি ফিরলেন ৬ জেলে ঝালকাঠিতে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার সবাই চাকরিজীবী হতে চায়,উদ্যোক্তা হতে চায় না : সচিব সাখাওয়াত হোসেন জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে গণমিছিল ঠাকুরগাঁও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন তৃণমূলের প্রতিভা অন্বেষণে নতুন দিগন্ত: সুনামগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বর্ণাঢ্য উদ্বোধন মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি শ্যামলের ভান্ডারিয়াতে গোসলের সময় ঝড়ে গাছ ভেঙে বৃদ্ধার মৃত্যু আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ও ড্রেন নির্মাণে পদক্ষেপ সাড়ে ৩ দশকের পর বাবার হাতে গড়া উপজেলা পরিষদ মসজিদ পুন:নির্মাণের উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পবিত্র কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানালেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে ঢেঁড়সের বাম্পার ফলন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে: টুকু গাজীপুর দুই খাল পুনঃখনন উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে স্বস্তির আশা আনোয়ারায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাইকগাছায় রেশন ও শিশু কার্ডের নামে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে ২০ বছর পর জমির মালিকানা দাবি; জবরদখলের চেষ্টার অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি সুজা, সাধারণ সম্পাদক আলমোতাসিন নির্বাচিত কাউখালীতে সন্ধ্যা নদীর ফেরিঘাট রক্ষায় প্রতিরক্ষা বাঁধের উদ্বোধন হাসপাতালের বেডে নিঃসঙ্গ মৃত্যু, মরদেহ নিতে অস্বীকৃতি পরিবারে নবীনগরকে মাদক মুক্তের ঘোষণা এমপির

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে তিন কোটি টাকার টোল আদায়

অনলাইন ডেস্ক :
বুধবার, ৪ জুন, ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকা থেকে ঘরে ফিরছে উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ। ফলে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ক্রমশই যানবাহনের চাপ বাড়ছে। এতে প্রতিদিনই বাড়ছে যমুনা সেতুর টোল আদায়। গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ১৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৪০০ টাকা।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার (১ জুন) দিনগত রাত ১২টা থেকে সোমবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ১৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩৭ লাখ ১৩ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে, ঢাকাগামী ১৪ হাজার ৭৬৯টি যানবাহন পারাপার হয়েছে এসময়। এর বিপরীত টোল আদায় হয়েছে এক কোটি ৩৮ লাখ ৩২ হাজার ৪০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপারের ব্যবস্থা করা হয়েছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর