রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাইকগাছায় ইয়াবাসহ দু-মাদক বিক্রেতা আটক : মটরসাইকেল জব্দ বগুড়ার শিবগঞ্জে ২ টি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন সরিষাবাড়িতে মাদক বিরোধী ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের গণসংযোগ হাসনাবাদ ইউনিয়নে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম নান্দাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা হ্যানিম্যানের ২৭১ তম জন্মজয়ন্তী উদযাপন রায়গঞ্জে আট গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো “ফ্যাক্টচেক” ছাড়া এনসিপি’র বিবৃতি হতাশাজনক :শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জে নীট শিল্পপল্লী পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী নগরকান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার: প্রতিমন্ত্রী নান্দাইলে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান শামীম মাহমুদের সুর-সংগীতে বারীর কথায় নতুন গান, কণ্ঠে সাথী খান ও জিসান খান কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও: ঘরবাড়ি বিধ্বস্ত, গুরুতর আহত ১ কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জামালপুরে মাংস ব্যবসায়ীর গলায় ছুরি ধরে ২ লাখ টাকা ছিনতাই যশোর ইনস্টিটিউট নির্বাচনে সংস্কার ও উন্নয়ন সমিতির বড় জয় ময়মনসিংহ টিটিসিতে অনিয়মের অভিযোগ, ‘তাকামল’ টেস্ট বন্ধে ২ শিক্ষক বদলি ‎রাজশাহীতে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কার ‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ

রাণীনগরে জনগণের ভলোবাসায় সিক্ত সদ্যনির্বাচিত চেয়ারম্যান রাহিদ, পেলেন স্বর্ণের কাপ-পিরিজ উপহার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৮:৫১ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে নির্বাচন পরবর্তী সাধারণ জনগণ, ভোটার ও নেতাকর্মীদের ভলোবাসায় সিক্ত হয়েছেন সদ্যনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাহিদ সরদার।

গতকাল বুধবার ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ৮ জন প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

সদ্যনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রাহিদ সরদার রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের পুত্র।

নির্বাচন পরবর্তী শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবার উপজেলা সদরে তাদের ব্যক্তিগত ইটভাটায় ৮টি ইউনিয়নের সাধারণ জনগণ, ভোটার ও নেতাকর্মীরা আসতে থাকেন। এ সময় কালাম (মিস্ত্রি) নামে এক কর্মী সদ্যনির্বাচিত চেয়ারম্যান রাহিদ সরদারকে ভালোবেসে তার নির্বাচনী প্রতীকের স্বর্ণের কাপ-পিরিজ উপহার দেন। এছাড়া উপজেলার ৮টি ইউনিয়নের আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী ও তার সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছাসহ কুশল বিনিময় করেন।

এ সময় সদ্য নির্বাচিত রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাহিদ সরদার বলেন, এলাকার জনগণ আমাকে ভালোবেসে তাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি নির্বাচনী এলাকার সম্মানীত ভোটার, নেতাকর্মী, সমর্থকদের প্রতি চির কৃতজ্ঞ।

জনগণের উদ্দেশ্যে চেয়ারম্যান রাহিদ আরও বলেন, আমাদের পরিবার সব সময় এলাকার জনগণের পাশে ছিল। আমিও জনগণের পাশে থেকে সেবা করতে চাই। জনগণকে সঙ্গে নিয়ে এলাকার সমস্যা, সম্ভাবনা ও সন্ত্রাসমুক্ত, মাদক এবং চাঁদাবাজমুক্ত একটি স্মার্ট রাণীনগর উপজেলা গড়তে চাই। এছাড়া এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে সকলের সহযোগীতা চেয়েছেন তিনি।


এই বিভাগের আরো খবর