মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাতে অন্তর্বাস পরে ঘুমালে এই বিষয়গুলো খেয়াল রাখুন

অনলাইন ডেস্ক :
রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১, ১২:৫৩ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Bra-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

লাইফস্টাইল ডেস্ক : শোনা যায় হলিউডের প্রখ্যাত অভিনেত্রী মেরিলিন মনরো নাকি রাতে অন্তর্বাস পরে ঘুমালে স্তনের সৌন্দর্য অক্ষুন্ন থাকে, এমনটাই মনে করতেন। আর সেজন্যে প্রতিরাতেই ব্রা পরে ঘুমাতেন তিনি। কিন্তু কেউ কেউ আবার বলেন ব্রা পরে ঘুমানোর একাধিক ক্ষতিকর দিক রয়েছে। ঘুমে ব্যাঘ্যাত ঘটতে পারে, দীর্ঘক্ষণ ব্রা পরে থাকার ফলে শরীরে দাগ হয়ে যায়, চুলকানির সমস্যা হতে পারে। এমনকী ক্যানসারও নাকি হতে পারে। যদিও ভাল এবং মন্দ, কোনও দাবিরই বিজ্ঞানভিত্তিক কোনও প্রমাণ নেই। তবে কয়েকটি প্রশ্নের উত্তরে কিছু উত্তর গ্রহণযোগ্য বলেই মনে করেন অনেকে। যেমন-

রাতে অন্তর্বাস পরে ঘুমালে কি স্তন নিটোল থাকে?
বিশেষজ্ঞরা বলছেন, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। বয়সের সঙ্গে স্তন ঝুলে পড়তে থাকে। প্রকৃতির এনিয়ম পালটানো সম্ভব নয়। তবে, হ্যাঁ পুষ্টিকর খাবার ও নিয়মিত শরীরচর্চা কিংবা যোগাভ্যাসের মাধ্যমে নিজেতে সুস্থ রাখা যেতে পারে।

তাহলে কি রাতে ব্রা পরে ঘুমানো একেবারেই উচিত নয়?
এই বিষয়টি একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত। অনেকেই সারাক্ষণ ব্রা পরে থাকতে ভালবাসেন, অনেকে আবার বাড়িতে পৌঁছে ব্রা খুলে ফেলতে পারলেই বাঁচেন। যাঁর যেমন পছন্দ। তবে যাঁদের স্তন বড় তাঁরা রাতে ব্রা পরে শুলে উপকার পাবেন। এতে ঘুমের মধ্যে যেমন পাশ ফিরতে সমস্যা হবে না, তেমনই অযথা বেকায়দায় শোয়ার ফলে স্তনে ব্যথাও হবে না। তবে, হ্যাঁ রাতে শোয়ার সময় পুশ আপ ব্রা কিংবা আঁটোসাঁটো ব্রা পরে শোবেন না। তার চেয়ে সূতিক হালকা ধরনে ব্রা পরে শোবেন। বেশি আরামের হবে। রাতে ব্রা পরার পর হাত তুলে দেখে নেবেন কোনও সমস্যা হচ্ছে কিনা। আরামদায়ক মনে হলে তবেই তা পরে শোবেন। না হলে শরীরে রক্ত সঞ্চালনে সমস্যা হতে পারে।

সূত্র : সংবাদ প্রতিদিন

দেশবিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন


এই বিভাগের আরো খবর