রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের

রিয়ালের হারের দিনে আতলেতিকোর জয়

অনলাইন ডেস্ক :
রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

ঢাকা প্রতিদিন ক্রীড়া ডেস্ক : চলতি বছরে লা লিগায় টানা চার জয়ের পর অবশেষে হারের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। অন্তিম সময়ের এক গোলে বছরের প্রথম হারের বিস্বাদ পেলো লস ব্লাঙ্কোসরা। শনিবার রাতের ম্যাচটি ১-০ গোলে হেরেছে গতবারের চ্যাম্পিয়নরা। এই নিয়ে আসরে তৃতীয় হারের তেতো স্বাদ পেল কার্লো আনচেলত্তির দল। সেটাও আবার শক্তিতে অনেক পিছিয়ে থাকা দল এস্পানিওলের কাছে।

এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে আক্রমণ পাল্টা-আক্রমণ চললেও উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দল। পঞ্চদশ মিনিটে পায়ে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন রিয়ালের অভিজ্ঞ ডিফেন্ডার আন্টোনিও রুডিগার। তার বদলি নামেন তরুণ ডিফেন্ডার রাউল আসেনসিও। ২২তম মিনিটে ভিনিসিউস জুনিয়র বক্স থেকে বল জালে পাঠালেও গোল হয়নি।

৩৯তম মিনিটে রিয়াল গোলমুখে প্রথম শট নেয়। জুড বেলিংহ্যামের সেই শট ঠেকিয়ে দেন গোলকিপার। ৭২তম মিনিটে বেলিংহ্যামের কোনাকুনি শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। ৭৬তম মিনিটে কাছ থেকে রদ্রিগোর শট গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে।

নিজেদের মাঠ দারুণ চাপ সহ্য করে এস্পানিয়ল। ম্যাচের ৮৫তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে ছয় গজ বক্সের কোণা থেকে ভলিতে গোল করে রিয়ালকে স্তব্ধ করে দেন রোমেরো।

শেষ মুহূর্তে আনচেলত্তির দল গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল রীতিমতো। গোলরক্ষক থিবো কোর্তোয়াও উঠে এসেছিলেন আক্রমণে। তবে তার চেষ্টাকে সফল হতে দেয়নি স্বাগতিকরা। যার ফলে মৌসুমে মাত্র তৃতীয় হারের কবলে পড়ে রিয়াল।

আর দারুণ এই জয়ে অবনমন স্তর থেকে বেরিয়ে এলো এস্পানিওল। ২২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন ১৭ নম্বরে। ২২ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল।

দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদ অবশ্য জয় তুলে নিয়েছে এই রাতে। ঘরের মাঠে মায়োর্কাকে হারিয়েছে ২-০ গোলে। ফলে রিয়াল মাদ্রিদের এক পয়েন্টের দূরত্বে চলে এসেছে দলটা। আগামী শনিবার তারা সান্তিয়াগো বের্নাবিউতে মাদ্রিদ ডার্বির লড়াইয়ে মাঠে নামবে। সে ম্যাচে জিতলে রিয়ালকে টপকে তারা উঠে যেতে পারে লিগের শীর্ষেও। ২২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪৮ আর রিয়ালের অর্জন ৪৯ পয়েন্ট। তিনে থাকা বার্সেলোনার ঝুলিতে আছে ৪২ পয়েন্ট, ম্যাচ একটা কম খেলেছে তারা।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর