সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

লালমনিরহাটের ৩টি উপজেলায় স্বতন্ত্র পদপ্রার্থীদের লড়াই

মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট
শনিবার, ১৮ মে, ২০২৪, ৮:৫৪ অপরাহ্ন

লালমনিরহাট জেলার ৩টি (কালীগঞ্জ, আদিতমারী ও লালমনিরহাট সদর) উপজেলায় স্বতন্ত্র পদপ্রার্থীদের লড়াই হবে। এ ৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় ও ৩য় পর্যায়ের সাধারণ নির্বাচনে ৭জন চেয়ারম্যান, ১৭ ভাইস চেয়ারম্যান ও ৫জন মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: এখানে চেয়ারম্যান পদে মাহবুবুজ্জামান আহমেদ (ঘোড়া), রাকিবুজ্জামান আহমেদ (আনারস) ও মোঃ তারিকুল ইসলাম তুষার (হেলিকপ্টার) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে কমল কৃষ্ণ সরকার (তালা), দেবদাস কুমার রায় (বৈদ্যুতিক বাল্ব), মোঃ আবির হোসেন চৌধুরী (টিউবওয়েল), মোঃ শাহজাহান প্রামানিক (মাইক), মোঃ সাব্বির আহম্মেদ (টিয়া পাখি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাম্মদ নাজনীন রহমান (ফুটবল), মোছাঃ নিলুফা আখতার (কলস) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লক্ষ ১৩হাজার ৯শত ৫২জন।

আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচন: এখানে চেয়ারম্যান পদে মোঃ ফারুক ইমরুল কায়েস (মোটর সাইকেল), মোঃ রফিকুল আলম (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রাজ্জাক (মাইক), চিত্ত রঞ্জন সরকার (চশমা), মোঃ আশরাফুল আলম (টিয়া পাখি), মোঃ মাইদুল ইসলাম সরকার (উড়োজাহাজ), মোঃ রাসেল মাহফুজ (টিউবওয়েল), শ্রী মিলন কুমার বর্মন (তালা) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা ছামসুন নাহার (পদ্মফুল), মোছাঃ জেসমিন আকতার (সেলাই মেশিন), মোছাঃ নার্গিস পারভীন আমিনা (বৈদ্যুতিক পাখা) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৯৪হাজার ৫শত ৭৬জন।

লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচন: এখানে চেয়ারম্যান পদে মোঃ কামরুজ্জামান সুজন (আনারস), মোঃ ইকবাল হোসেন মামুন (মোটর সাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোঃ হেলাল হোসেন (তালা), মোঃ আশরাফ আলী (টিয়া পাখি), মোঃ এরশাদুল করিম (চশমা), মোঃ রাকিবুল ইসলাম (মাইক), মোঃ শিপ্লু হোসেন (উড়োজাহাজ), শ্রী হৃদয় চন্দ্র বর্মন (টিউবওয়েল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৮৯হাজার ৬শত ৬জন।

এদিকে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের দিন এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইন্দ্রানী ভট্টাচার্য্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে মোছাঃ লতিফা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

উল্লেখ্য যে, ৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় পর্যায়ে লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় আগামী ২১ মে এবং ৩য় পর্যায়ে লালমনিরহাট সদর উপজেলায় আগামী ২৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর