রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাইকগাছায় ইয়াবাসহ দু-মাদক বিক্রেতা আটক : মটরসাইকেল জব্দ বগুড়ার শিবগঞ্জে ২ টি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন সরিষাবাড়িতে মাদক বিরোধী ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের গণসংযোগ হাসনাবাদ ইউনিয়নে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম নান্দাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা হ্যানিম্যানের ২৭১ তম জন্মজয়ন্তী উদযাপন রায়গঞ্জে আট গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো “ফ্যাক্টচেক” ছাড়া এনসিপি’র বিবৃতি হতাশাজনক :শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জে নীট শিল্পপল্লী পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী নগরকান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার: প্রতিমন্ত্রী নান্দাইলে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান শামীম মাহমুদের সুর-সংগীতে বারীর কথায় নতুন গান, কণ্ঠে সাথী খান ও জিসান খান কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও: ঘরবাড়ি বিধ্বস্ত, গুরুতর আহত ১ কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জামালপুরে মাংস ব্যবসায়ীর গলায় ছুরি ধরে ২ লাখ টাকা ছিনতাই যশোর ইনস্টিটিউট নির্বাচনে সংস্কার ও উন্নয়ন সমিতির বড় জয় ময়মনসিংহ টিটিসিতে অনিয়মের অভিযোগ, ‘তাকামল’ টেস্ট বন্ধে ২ শিক্ষক বদলি ‎রাজশাহীতে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কার ‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ

শাহজাদপুরে যুবলীগনেতা সবুজ ইসলামের উপর হামলা ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
শনিবার, ১ জুন, ২০২৪, ৯:২৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়রের ছেলে সবুজ ইসলামকে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে দ্বারিয়াপুর মহল্লাবাসী। আজ শনিবার বেলা ১১টার দিকে দ্বারিয়াপুর বাজারের ফলপট্টিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে দ্বারিয়াপুরের কয়েকশো নারীপুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বেল্লাল প্রামানিক, শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রিমন হোসেন, আসমা খাতুন, রোমানা খাতুন প্রমুখ।

এসময় মারধরে আহত সবুজ ইসলামের পিতা সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম বলেন, নির্বাচনের পরের দিন রাতে তার ছেলে সবুজ রুটি খাওয়ার জন্য দিলরুবা বাসস্ট্যান্ডে গেলে ভিপি রহিম এবং শেখ কাজলের নেতৃত্বে হামলা চালিয়ে গুরুতর আহত করে। মূলত নির্বাচনে শেখ কাজলের ভাই জিতে যাওয়ায় তারা আধিপত্য বিস্তার করার জন্যই এ হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন সাবেক এই পৌর মেয়র নজরুল ইসলাম। এসময় বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতারসহ শাস্তি দাবি করেন।

এদিকে অভিযোগ অস্বীকার করে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে সোবহান শেখ কাজল বলেন, ঘটনার সময় তিনি মনিরামপুর বাজারে তার ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করছিলেন। তিনি আরও জানান, ঘটনার দিন সবুজ ইসলাম তার বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া দেয়। ঐদিন রাতেই কান্দাপাড়া দিলরুবা বাসস্ট্যান্ডে গিয়ে সবুজ ইসলাম এক সিনিয়র আওয়ামী লীগ নেতাকে বকাপাদ্য করার সময় স্থানীয়রা তাকে মারধর করে।

এ বিষয়ে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ভিপি আব্দুর রহিমের সাথে কথা হলে তিনি জানান,ঘটনার দিন দিলরুবা বাসস্ট্যান্ডে এসে সিনিয়র আওয়ামী লীগ নেতা মহিউদ্দিনকে বকাপাদ্য করছিল। এসময় এলাকার লোকজন তাকে পিটুনি দিলে আমি তাকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেই।

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ভিপি আব্দুর রহিমসহ ১৬ জনের নাম উল্লেখ করে সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম বাদী হয়ে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


এই বিভাগের আরো খবর