শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশ, বিজ্ঞানভিত্তিক চিন্তা ও উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১২ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর -২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

প্রধান অতিথি চাঁদপুর -২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন,বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর উদ্যোগে এই কার্যক্রমের আয়োজন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্টভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ ধরনের প্রোগ্রামের আওতাভুক্ত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘মেধা-বিজ্ঞান উদ্ভাবনে দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর -২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

প্রধান অতিথি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি জনবান্ধব ও কর্মমুখী বাজেট উপস্থাপন করেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে কর, শুল্ক ও ভ্যাট কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে। দেশের মেধাবী প্রজন্ম যেন বিদেশে মেধা পাচারের শিকার না হয়ে নিজ দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সে জন্য বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ জরুরি। অত্র উপজেলার শিক্ষার্থীরা জাতীয় নিরাপত্তা, স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদন, মহাকাশ বিজ্ঞান ও স্থানীয় সমস্যা সমাধানে যে উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেছে, তা অত্যন্ত প্রশংসনীয় ও আশাব্যঞ্জক। তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, সুরক্ষা ও জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে শান্তিপূর্ণ, উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, মতলবে কোন অন্যায়,অনিয়ম-দূর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমি এখান থেকে কোন কিছু নিতে আসিনি। জনগনের সেবা ও এলাকার উন্নয়ন করতে এসেছি। সকলকে পাশে রেখে এলাকার উন্নয়ন করে যাবো।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ কুলসুম মনির সভাপতিত্বে ও উপজেলা একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) রহমত উল্লাহ। এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়া প্রধান,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর প্রধান,সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জল ফরাজী, মোঃ তোফায়েল পাটোয়ারী, আঃ গনি তপাদার, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খায়রুল হক বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ জামান টিপু, উপজেলা সেচ্ছঅসেবক দলের আহবায়ক শাহ জালাল প্রধান, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ বেপারী,সহ বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, স্টার্টআপ পরিকল্পনা ও সৃজনশীল আইডিয়া উপস্থাপন করেন। পরে প্রধান অতিথি ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের উদ্ভাবনী কার্যক্রমের খোঁজখবর নেন। বিদ্যালয় ভিত্তিক এ ধরনের প্রকল্প তৈরি করলে আর্থিক সহায়তা প্রদানে আশ্বাস দেন। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টল উপস্থাপন করে। স্টলগুলোতে শিক্ষার্থীরা স্থানীয় সম্পদ ব্যবহার করে ব্যবসায়িক উদ্যোগ, পাঠ্যবইয়ের বিজ্ঞানভিত্তিক তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ এবং মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে বাস্তবসম্মত উদ্ভাবনী ধারণা তুলে ধরে। আয়োজনটি ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।


এই বিভাগের আরো খবর