মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

শিশু-কিশোরদের জন্য ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ প্ল্যাটফর্ম চালু

অনলাইন ডেস্ক :
বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৭ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন তথ্য প্রযুক্তি ডেস্ক : শিশু, কিশোর ও কিশোরীদের জন্য উদ্বোধন করা হলো প্রথম বাংলাদেশি লার্নিং প্ল্যাটফর্ম ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ (www.hasinaandfriends.gov.bd)।প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে শিশু-কিশোরদের জন্য উপহার হিসেবে বুধবার (২৮ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এই প্ল্যাটফর্মটি উদ্বোধন করে। এর আগে শিশু, কিশোর ও কিশোরীদের জন্য শতভাগ বাংলাদেশি কোনো লার্নিং প্ল্যাটফর্ম ছিল না। ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’-ই বাংলাদেশের প্রথম নিজস্ব লার্নিং প্ল্যাটফর্ম।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণের মাধ্যমে উদ্বোধন করা হয় জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া গিফট ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’। পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ও সংযোগ- এই চারটি বিষয়ে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশু, কিশোর ও কিশোরীদের জন্য আলাদা আলাদা শিক্ষণীয় গল্প ও গেমের সমন্বয়ে তৈরি হয়েছে প্ল্যাটফর্মটি।

বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও উন্নতির ধারাবাহিকতা, মূল্যবোধ, ডিজিটাল এই যুগে কেমন হবে আগামী প্রজন্মের পথচলা; প্রতিদিন এই প্ল্যাটফর্মে গল্প আর গেম খেলার মাধ্যমে সেইসব রপ্ত করতে পারবে ভবিষ্যতের সারথিরা। ‘খেলি শিখি প্রতিদিন’ স্লোগানে প্রধানমন্ত্রীর কাছে গল্প শুনে আর গেম খেলে প্রতিদিন নতুন কিছু শেখার প্ল্যাটফর্ম ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস।’

উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উপস্থিত সবার সঙ্গে হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস প্ল্যাটফর্ম-এর পরিচয় করিয়ে দেন এবং এর গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, স্মার্টফোনের মাধ্যমে বিশ্বটা এখন হাতের মুঠোয়, এটিতে ইন্টারনেট ব্যবহার করে আমরা পরিবেশ, স্বাস্থ্য ও নানা বিষয়ে জানতে পারছি। এই শেখার প্রক্রিয়া আনন্দময় হওয়া প্রয়োজন, যাতে খেলতে খেলতে শেখা যায়। ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ শিশু, কিশোর-কিশোরীদের জন্য তেমনি একটি প্ল্যাটফর্ম। এটির মাধ্যমে তারা জানতে পারবে কীভাবে গাছের যত্ন নিতে হবে, কীভাবে পরিবেশ ও জলবায়ুকে বাঁচাতে হবে। এ বিষয়গুলো সহজভাবে বুঝানোর জন্য আমরা গেম ডিজাইন করেছি। এতে শিশু, কিশোর-কিশোরীরা খেলতে খেলতে শিখতে পারবে ও গাইতে গাইতে জ্ঞান অর্জন করবে।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশের একটি ভিশন আমাদের দিয়েছেন। সেই স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের দরকার স্মার্ট সিটিজেন। আজকের শিশুরাই স্মার্ট সিটিজেন হয়ে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। সে কারণে আমরা আইসিটি বিভাগ থেকে শেখ হাসিনার এই উপহারটি আজকে আমাদের দেশের কোটি কোটি শিশু, কিশোর-কিশোরীদের কাছে উন্মুক্ত করছি।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এই প্ল্যাটফর্ম নিয়ে ভবিষ্যত পরিকল্পনা ব্যাখ্যা করেন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর