মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

মনিরুজ্জামান মনির, শেরপুর
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:১০ অপরাহ্ন

রাজনৈতিক অপসংস্কৃতি, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে শেরপুর জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুন) শেরপুর শহরে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে এসে শহরের পৌর পার্ক মাঠ এলাকায় জড়ো হন।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ‘রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো’, ‘চাই সুস্থ ধারার রাজনীতি’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন শহরের রাজপথ।

মিছিলে নেতৃত্ব দেন শেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম চান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শহিদুল ইসলাম (ভিপি), শহর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাফর আলী, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আউল মিয়াসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।

কর্মসূচিতে বক্তারা বলেন, সুস্থ রাজনৈতিক চর্চা, পারস্পরিক সম্মান ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তারা অপপ্রচার ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানান।

এদিকে, কর্মসূচিকে ঘিরে শেরপুর শহরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ‘রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি’—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক।


এই বিভাগের আরো খবর