সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট

মনিরুজ্জামান মনির, শেরপুর
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

শেরপুরে আপন ভাতিজার বিরুদ্ধে চাচার ভুট্টা ক্ষেত লুট ও বাড়ি ছাড়া করার অভিযোগ উঠেছে আশরাফ আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ডাকরাপাড়া মধ্য গ্রামে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী চাচা মামুন মিয়া শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ প্রত্যাখ্যান করে নিজের জমি থেকেই ভূট্টা উত্তোলন করেছেন বলে জানিয়েছেন অভিযুক্ত আশরাফ আলী।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল সোমবার ভুক্তভোগী মামুন মিয়ার প্রায় ৫৯ শতাংশ জমির পাকা ভুট্টা ক্ষেত থেকে জোর পূর্বক আশরাফ সহ তার সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রায় ৮৪ হাজার টাকা মূল্যের ৮৪ মন ভুট্টা তোলে নিয়ে গেছে। এছাড়া পার্শ্ববর্তী আরেক খেতের ভুট্টা নষ্ট করেছে বলেও তিনি জানান।

ভুক্তভোগী মামুন মিয়া আরও বলেন, আশরাফ আমাকে এর আগেও হত্যা করার উদ্দেশ্যে হামলা করে আমাকে ও আমার স্ত্রী কে কুপিয়ে জখম করে। এ ঘটনায় সে হাজতবাস করেছে। এখন আমি বাড়িছাড়া। আমি বাড়িতে গেলেই আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে আশরাফ। আমি বাড়ি ফিরতে চাই। ”

স্থানীয় এক বাসিন্দা বলেন, এই ভুট্টা মামুন লাগিয়েছে। কিন্তু খেতের মালিক আশরাফ। শুনেছি মামুন খেত ইজারা নিয়েছে। এখন আশরাফ লোকজন নিয়ে এসে ভুট্টা তোলে নিয়ে গেছে। তাদের চাচা ভাতিজার ব্যাপার আমরা এর বেশি কিছু জানি না। ”

এবিষয়ে অভিযুক্ত আশরাফ জানান, আমার চাচা মামুন মিথ্যা মামলায় আমাকে জেল খাটিয়েছে। সে আমার বিষয়ে যে অভিযোগ করেছেন সব মিথ্যা এবং বানোয়াট।

এব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, এঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর