বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন

জুয়েল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:০১ অপরাহ্ন

সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুর নতুন বাজার এলাকায় ক্ষতিপূরণ প্রদান না করেই সড়ক ও জনপথ (রোডস অ্যান্ড হাইওয়ে) বিভাগের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ চালিয়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা একে উন্নয়নের নামে নির্লজ্জ নিপীড়ন আখ্যা দিয়ে অবিলম্বে ক্ষতিপূরণ প্রদান না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমানীনগরের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র শেরপুর নতুন বাজারকে ঘিরে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এসব ব্যবসার ওপর নির্ভর করে অসংখ্য পরিবার জীবিকা নির্বাহ করে। সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগের আওতায় বাজারসংলগ্ন সড়ক প্রশস্তকরণ কাজ শুরু হলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা, লিখিত নোটিশ কিংবা ক্ষতিপূরণ নির্ধারণ ছাড়াই দোকানের সামনের অংশ ভেঙে ফেলা হচ্ছে।

ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, দোকানের কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যবসা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। অনেক ব্যবসায়ী দোকান খুললেও ক্রেতা না থাকায় লোকসানের মুখে পড়ছেন। অথচ বারবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী প্রতিবাদ সভায় অংশ নেন। সভায় বক্তব্য রাখেন শাহ্ ইয়াহইয়া, তোফায়েল আহমদ, সৈয়দ হুমায়ুন বখত, শামীম মুনিম, সৈয়দ হুমায়েল আহমদ, শাহ ইসমাইল আলী (বর্তমান মেম্বার), মৌলানা ইসলামুল হক শেরপুরী, আশরাফ উদ্দিন (অপু), আব্দুর রহমানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “উন্নয়ন যদি জনগণের সর্বনাশ ডেকে আনে, তবে সে উন্নয়ন আমরা মানি না। ক্ষতিপূরণ ছাড়া একটি ইটও ভাঙতে দেওয়া হবে না।” তারা অভিযোগ করেন, কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে ব্যবসায়ী ও সাধারণ মানুষ পথে বসার উপক্রম হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি শাহ ইসমাইল আলী বলেন, জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত না করে উন্নয়ন কাজ চালানো সম্পূর্ণ বেআইনি ও অমানবিক। তিনি দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

মৌলানা ইসলামুল হক শেরপুরী বলেন, “ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়। ক্ষতিপূরণ ছাড়া মানুষের রুজি-রোজগার ধ্বংস করা চরম অন্যায়।” তিনি প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বাজার এলাকায় অপরিকল্পিত কাজের ফলে ভয়াবহ ধুলাবালি, যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। নারী, শিশু ও বৃদ্ধরা চরম ভোগান্তিতে পড়েছেন। ব্যবসায়ী ও এলাকাবাসীর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে বলে তারা সতর্ক করেন। প্রতিবাদকারীরা স্পষ্ট ভাষায় জানান, অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান, কাজের স্বচ্ছতা নিশ্চিত এবং জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে তারা শান্তিপূর্ণ কর্মসূচির পাশাপাশি প্রয়োজনে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের স্থানীয় কর্মকর্তাদের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর