বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু

শ্যামনগরে ভাই হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

আনোয়ারুল ইসলাম, শ্যামনগর (সাতক্ষীরা)
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৪:৪৪ অপরাহ্ন

সাতক্ষীরার শ্যামনগরে ভাই হত্যার বিচারের দাবীতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন- রমজাননগরের সোনাখালী গ্রামের আব্দুর রশিদ কাগুজীর কন্যা রেশমা খাতুন (২৬)। তার ছোট ভাই আরমিয়া হোসেন (২৪) কে বিগত ১২/৯/২০২৪ তারিখে হত্যার অভিযোগে শ্যামনগর থানায় হত্যা মামলা না হলেও ইউডি মামলা হয়। যার নং-৩৩/২৪ (শ্যাম:)। পরবর্তীতে তার পিতা বিজ্ঞ সাতক্ষীরা আমলী ০৫নং (শ্যামঃ) আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে শ্যামগর থানা কে এফ, আই, আর করার নির্দেশ প্রদান করেন। যার প্রেক্ষিতে শ্যামনগর থানায় মামলা হয়। যার নং-২৮, জি, আর-৩১৪/২৪ (শ্যামঃ), ধারা-৩০২, ২০১,৩৪, ১০৯ অর্থাৎ পরস্পর যোগসাজসে একই উদ্দেশ্যে খুন করে লাশ গুম করার অপরাধ। এ মামলার আসামীরা হল- বংশীপুর গ্রামের আহাদুল্লাহ গাজীর পুত্র ইদ্রিস আলী, ইদ্রিস আলীর স্ত্রী-সালমা খাতুন, চিংড়াখালি গ্রামের আরশাদ গাজীর পুত্র আবু বক্কর গাজী, আহাদুল্লাহ গাজীর পুত্র মফিজুর রহমান। আসামীরা মামলার বাদী তার পিতাসহ স্বাক্ষীদের হত্যার হুমকী দিলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত, সাতক্ষীরাতে পিটিশন ১০৪৬/২৪ (শ্যামঃ) মামলা করেন। যার ধারা-১০৭, ১১৭ (গ)। বর্তমানে আসামীরা মামলার বাদী তার পিতাসহ তাদের পরিবার কে হত্যার হুমকী,গুম করা, মিথ্যা মামলায় জড়ানো, হত্যা মামলার পরিবর্তে আত্মহত্যা মামলায় পরিনত করতে প্রভাবিত করার বিরুদ্ধে প্রশাসনের সহায়তা কামনা করা হয়। তাছাড়া হত্যা মামলার কোন আসামী কে গ্রেফতার না করায় তদন্ত কর্মকর্তা এস,আই মিজানূর রহমান শেখ আসামীদের থেকে অনৈতিক সুবিধা নেন মর্মে অভিযোগ করা হয়। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং বাড়িতে অবস্থান করলেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছেন না। এস,আই মিজানুর রহমান শেখের হস্তক্ষেপে ময়নাতদন্তে প্রভাবিত করার অভিযোগও করেন। এ মামলার আসামী আবু বক্কর গাজী মটর সাইকেল ছিনতাই ও ডাকাত দলের চিহ্নিত গড ফাদার হওয়ায় তার পিতাকে নানাবিধ হয়রানী ও হত্যা করার হুমকী দেয়ার অভিযোগ তোলেন। আরমিয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কে পরিবর্তন করে এবং পি,বি,আই/সি,আইডি দ্বারা পুনরায় ময়না তদন্ত যথাযথ স¤পন্ন করতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারঃ সহ যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।


এই বিভাগের আরো খবর