বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সহায়তার শর্তে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ক্ষমা

অনলাইন ডেস্ক :
রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন আইন আদালত ডেস্ক : জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দোষ স্বীকার করে রাজসাক্ষী হতে সম্মত হওয়ায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে শর্তসাপেক্ষে ক্ষমা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এই ক্ষমা কার্যকর হবে শুধুমাত্র তিনি যদি আদালতে সম্পূর্ণ সত্য উন্মোচন করে অপরাধের পেছনের বাস্তবতা এবং সংশ্লিষ্টদের নাম প্রকাশ করেন।

শনিবার (১২ জুলাই) ট্রাইব্যুনালের লিখিত আদেশ প্রকাশ করা হয়, যা ১০ জুলাই দেওয়া হয়েছিল। এতে বলা হয়, চৌধুরী মামুনের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ও প্রসিকিউটরের সম্মতিতে তাকে ক্ষমা দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, মামুন তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা স্বীকার করেছেন এবং আদালতের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তার জানা মতে আন্দোলনকালীন সব অপরাধ, পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য দেবেন। এই সহযোগিতা বিচারকাজে সহায়ক হবে বলে মনে করছে ট্রাইব্যুনাল।

তবে নিরাপত্তার স্বার্থে তাকে সাধারণ বন্দিদের সঙ্গে না রেখে পৃথকভাবে রাখার নির্দেশও দিয়েছে আদালত।

চৌধুরী মামুনের আইনজীবী অ্যাডভোকেট জায়েদ বিন আমজাদ গণমাধ্যমকে জানান, “এটি শর্তসাপেক্ষ ক্ষমা। যদি তিনি রাজসাক্ষী হিসেবে আদালতে দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাহলেই এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।”

এর আগে ১০ জুলাই আদালতে নিজেকে দোষী ঘোষণা করে মামুন বলেন, “জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে হত্যা ও গণহত্যার যে অভিযোগ উঠেছে, তা সত্য। আমি রাজসাক্ষী হয়ে সব তথ্য আদালতে দিতে প্রস্তুত।”

উল্লেখ্য, মামুনসহ তিনজন—শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশপ্রধান মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর বিভিন্ন ধারায় পাঁচটি মানবতাবিরোধী অভিযোগ গঠন করা হয়েছে। মামুন বর্তমানে কারাগারে থাকলেও অন্য দুই অভিযুক্ত পলাতক।

এই মামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মামুনের স্বীকারোক্তি ও সাক্ষ্য আদালতে প্রমাণিত হলে দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার নতুন মোড় নিতে পারে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর