শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের ৭৫তম জন্মদিন আগামীকাল

আবু নাসের, সালথা (ফরিদপুর)
শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ৯:৪০ অপরাহ্ন

​বিশিষ্ট সাংবাদিক, লেখক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের ৭৫তম জন্মদিন আগামীকাল (১ ফেব্রুয়ারি)। ১৯৫২ সালের এই দিনে তিনি ফরিদপুর জেলার সালথা উপজেলার বিভাগদী গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ পেশাজীবনে তিনি দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

​আবু সাঈদ খানের সাংবাদিকতায় হাতেখড়ি হয়েছিল মহান মুক্তিযুদ্ধ চলাকালে। সে সময় মুজিবনগর থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘উত্তাল পদ্মা’ পত্রিকাটি সম্পাদনা করতেন তিনি। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন; অংশ নিয়েছেন স্বায়ত্তশাসনের আন্দোলন ও উনসত্তরের গণঅভ্যুত্থানে। সক্রিয়ভাবে অংশ নিয়েছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও। স্বাধীনতার পর তিনি বাম ধারার রাজনীতির সঙ্গে যুক্ত হন।

​পেশাদার সাংবাদিক হিসেবে তিনি দৈনিক মানবজমিন-এর সহকারী সম্পাদক, দৈনিক সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক ও উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি প্রতিদিনের সংবাদ ও দৈনিক আমাদের সময়ের সম্পাদক ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি টেলিভিশন টকশোতেও তিনি একজন পরিচিত মুখ।

মুক্তিযুদ্ধ, সমাজ ও রাজনীতি নিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০টি। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে— ‘ফিরে দেখা একাত্তর’, ‘সেনাছাউনিতে মুক্তিসংগ্রাম ও আগরতলা মামলা’, ‘মুক্তির সংগ্রামে ফরিদপুর’, ‘স্লোগানে স্লোগানে রাজনীতি, ‘উপেক্ষিত মুক্তিযুদ্ধ উপেক্ষিত জনগণ ’, ‘বোবা পাহাড়ের কান্না’ ইত্যাদি।

​শিক্ষার প্রসারেও তিনি ভূমিকা রেখেছেন। নিজ গ্রামে বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয় নামে একটি কলেজ এবং বিভাগদী রিজিয়া রশীদ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন তিনি। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন।


এই বিভাগের আরো খবর