বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারী প্রকৌশলীদের জন্য ডে-কেয়ার ও নিরাপত্তা উদ্যোগ ঝালকাঠির কৃতি সন্তান ডা. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন শেরপুরে জ্বালানি তেল অবৈধভাবে পাচার করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, তেল জব্দ টংকাবতী খালে ফুটব্রিজ, সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন এমপি শাহজাহান চৌধুরী ফুলপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে পৃথক সভা লালমনিরহাটে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জের হাওরে ধান ঘরে তোলার লড়াই: প্রতিকূল প্রকৃতি আর ন্যায্যমূল্যের অভাবে দিশেহারা কৃষক মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপসী কাপ্তাইয়ের আয়োজনে উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা হোমনায় দুই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের ৬ মাসের কারাদণ্ড অকাল বৃষ্টিতে ফসলহানির আশঙ্কা: সুনামগঞ্জে ধান কাটার ত্বরান্বিত করতে জরুরি সভা মাদারগঞ্জে অন্তসত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু! স্বামীর পরিবারের লোকজন পলাতক সম্পত্তির লোভে নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: পুলিশের দাবি কিশোরগঞ্জ ময়মনসিংহ মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ জামালপুরে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু ফরিদা খানম ঢাকার নতুন ডিসি ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন নান্দাইলে সরকারি হালটের রাস্তা দখল জনসাধারণের চরম দুর্ভোগ সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন কাউখালীতে তারুণ্যের উৎসব ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সুস্থ প্রজন্ম গঠনে জিংক সমৃদ্ধ খাদ্য গ্রহণ বিষয়ে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত নান্দাইলে মামলা তুলে না নেওয়ায় কৃষকের পাকা ধান লুটের অভিযোগ ৪২ বছর নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলির পাইকগাছায় স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম: মানহীন খাবারে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা মাদক নির্মুলে আমাদের অবস্থান জিরোটলারেন্স: ফরিদপুরের ডিসি কঠোর নিরাপত্তা ও ব্যাপক উদ্দীপনায় সুনামগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন

আনিসুর রহমান,সাতক্ষীরা
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৭:৫১ অপরাহ্ন

আমের গুনগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের বেধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা কুখরালীর আম চাষীর মোকছেদ মোড়লের আম বাগানে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম।

সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক ইকবল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনে,উপ-সহকারী কৃষি অফিসার ইয়াসির আরাফাত, সাতক্ষীরা প্রেস ক্লাবের সর্বশেষ নির্বাচিত সভাপতি মমতাজ আহমেদ বাপী সহ আরো অনেকে।

এদিকে সাতক্ষীরার আমের কদর রয়েছে বিশ্বজুড়ে। তাই গুণগত মানের আম সরবরাহে সাতক্ষীরা জেলা প্রশাসন বেধে দিয়েছে আম সংগ্রহের নির্ধারিত সময়। আমের জাত ভেদে আম গাছ থেকে সংগ্রহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে আম সংগ্রহ ও বাজার জাতকরণ ক্যালেন্ডার।

তবে ক্যালেন্ডার অনুযায়ী এক সপ্তাহ এগিয়ে ৯মে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম। ১১ মে গোবিন্দভোগ, ২২মে হিমসাগর, ন্যাংড়া আম ২৯ মে, আমরুপালি আম ১০ জুন নির্ধারণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর