বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

সাতক্ষীরায় শিশু রাহি হত্যা মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি

সাতক্ষীরা প্রতিনিধি
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৯:২৯ অপরাহ্ন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যায় শিশু রাহি হত্যা মামলা তুলে নিতে আসামিরা বাদী এবং তার পরিবারের সদস্যদের খুন জখমসহ বিভিন্নভাবে হুমকি দিচ্ছি বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (৩০ এপ্রিল) সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আশাশুনির আগরদাঁডি গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মো. রবিউল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন দরিদ্র অসহায় পিতা। গত ২০২৪ সালের ১৪ ডিসেম্বর আমাদের প্রতিবেশী আব্দুর রাজ্জাকের মাদকাসক্ত ছেলে রেজোয়ান কবির জনি কৌশলে আমার শিশু কন্যা নুসরাত জাহান (রাহি) (৯) কে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। হত্যার তার কানে থাকা দুটি স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে তার গায়ের গেঞ্জি ছিড়িয়ে হাত পা বেধে পাশ্ববর্তী পুকুরে ফেলে দেয়। এঘটনায় আমি বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামী রেজোয়ান কবির জনিকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে সে। জবানবন্দিতে শিশু রাহিকে হত্যার পর তার কানে থাকা দুল ছিনিয়ে নিয়ে বুধহাটা বাজারের একটি স্বর্ণের দোকানে বিক্রি করে। ওই দোকানদারও দুল কেনার বিষয়টি স্বীকার করে।

রবিউল ইসলাম আরো বলেন এ ঘটনার পর থেকে আসামী জনি কারাগারে থাকলেও সন্তানকে ছাড়াতে মরিয়া হয়ে উঠে তার পিতা আব্দুর রাজ্জাকসহ আত্মীয়-স্বজনরা। কিন্তু জনির স্বীকারোক্তিসহ তথ্য প্রমান থাকায় তার জামিন হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে আমাকে এবং আমার বৃদ্ধা মা’ সহ পরিবারের সদস্যদের খুনজখমের হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে আসামীর স্বজনরা। এমনকি মামলার স্বাক্ষীদেরকেও হুমকি দিচ্ছে তারা।

তিনি অভিযোগ করে বলেন, গত ৩১ জানুয়ারি জনির পিতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে তার পিতা জেহের আলী, রাজ্জাকের ছেলে রনি আমাদের বাড়িতে গিয়ে প্রকাশ্যে আমার মা’কে হুমকি দিয়ে বলে, মামলা তুলে না নিলে আরো একটি হত্যাকা- ঘটবে। এঘটনায় আমি বাদী হয়ে আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি করি। পরে পুলিশ তাদের গ্রেফতার করে কারাগারে পাঠালে জামিন নিয়ে এলাকায় ফিরে পুনরায় রাজ্জাকের নেতৃত্বে আতিয়ার সরদারের ছেলে মোস্তাক বিভিন্ন মাধ্যমে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এসব ঘটনায় হত্যা মামলার স্বাক্ষীসহ আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি শিশু কন্যা রাহি হত্যার আসামীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফের প্রাণনাশের হুমকিদাতাদের গ্রেফতার পূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।


এই বিভাগের আরো খবর