বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু

সাতক্ষীরায় ৪ টি আসনের বিপরীতে ৮ প্রতীকে লড়বেন ২০ প্রার্থী

খন্দকার আনিসুর রহমান, সাতক্ষীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৮:০৯ অপরাহ্ন

সাতক্ষীরার ৪টি আসনের ২০ জন চুড়ান্ত প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার তার সরকারি মিলনায়তনে সকল রাজনৈতিক দলের প্রার্থী ও সমার্থকদের উপস্থিতিতে এই প্রতীক বরাদ্দ করেন।

এরআগে সংক্ষিপ্ত আলোচনা সভায় রিটানিং কর্মকর্তা আচরণ বিধি মেনে চলার পরামর্শ দেন। আচরণ বিধিতে ব্যাপ্তয় ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবে এমন সতর্কও করেন তিনি। এসময় জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান, জেলার বিজিবি প্রধান, আনসার কমান্ডান্টসহ অন্যরাও সামগ্রিক পরিস্থিতির উপর বক্তব্য রাখেন।

সাতক্ষীরার ৪টি আসনে বিএনপির ৪জন প্রার্থী ধানের শীষ, জামায়াতে ইসলামীর ৪জন প্রার্থী দাড়িপাল্লা, জাতীয় পাটির ৪জন প্রার্থী লাঙ্গল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৪জন প্রার্থী হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়া বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ডাব, বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থীর কার, সতন্ত্র প্রার্থীর ফুটবল ও বাংলাদেশ মাইনরিটি জনতা পাটির প্রার্থী রকেট প্রতীক পেয়েছেন।

সাতক্ষীরা-১ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে বিএনপির হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ), জামায়াতের মো. ইজ্জত উল্লাহ (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের শেখ মো. রেজাউল ইসলাম (হাতপাখা) ও জাতীয় পার্টির জিয়াউর রহমান (লাঙ্গল) এবং বাংলাদেশ কংগ্রেসের এড. ইয়ারুল ইসলাম ডাব প্রতীকে লড়াই করবেন।

সাতক্ষীরা-২ আসনে বিএনপির আব্দুর রউফ (ধানের শীষ), জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আশরাফুজ্জামান (লাঙ্গল), বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী (মোটরগাড়ী, কার) ও ইসলামী আন্দোলনের মুফতী রবিউল ইসলাম (হাতপাখা)।

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির বিদ্রোহী সতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম (ফুটবল), বিএনপির কাজী আলাউদ্দীন (ধানের শীষ), জামায়াতের হাফেজ রবিউল বাশার (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আলিপ হোসেন (লাঙ্গল), ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী (হাতপাখা) ও বিএমজেপির রুবেল হোসেন (রকেট)।

সাতক্ষীরা-৪ আসনে বিএনপির ড. মুহাম্মদ মনিরুজ্জামান (ধানের শীষ), জামায়াতের জিএম নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আব্দুর রশীদ (লাঙ্গল) ও ইসলামী আন্দোলনের এইচ এম মিজানুর রহমান (হাতপাখা)।
উল্লেখ্য, জেলার ৪টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ৩৫টি মনোনয়ন সংগ্রহ করেন। ২৯টি জমা পড়ে। জেলা রিটানিং কর্মকর্তার শুনানিতে ১৯টি বৈধ ও ১০টি বাতিল ঘোষণা করেন। এরপর আপীলে ৪জন বৈধ হন। মোট ২৩ প্রার্থীর মধ্যে মঙ্গলবার ৩জন প্রত্যাহার করায় ২০ জন প্রার্থী চুড়ান্ত বলে বিবেচিত হন।


এই বিভাগের আরো খবর