সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক

সাদা পোশাকে সেঞ্চুরি, ইতিহাস গড়ল জ্যোতি

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : প্রমবারের মতো আয়োজন করা হয়েছে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেট লিগ বিসিএল। রাজশাহীতে নর্থ জোনের বিপক্ষে এই লিগের ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়েছেন সেন্ট্রাল জোনের নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তিনদিনের ম্যাচে শতক হাঁকিয়ে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন।

সোমবার(২৩ ডিসেম্বর) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তিন দিনের নারী বিসিএলের ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন জ্যোতি। তার ২৫৬ বলের ইনিংসটি সাজানো ছিল ২০ চার ও ২ ছক্কায়। নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান তিনি। তার সেঞ্চুরিতে ভর করে নর্থ জোনের বিপক্ষে বড় লিড নিয়েছে সেন্ট্রাল জোন। টাইগ্রেসদের অধিনায়ক সেঞ্চুরি পূর্ণ করেও থামেননি। অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন।

এছাড়া রান পেয়েছেন সেন্ট্রাল জোনের দুই ওপেনার মুরশিদা খাতুন ও ফারজানা আক্তার লিসাও। ১৪২ বলে ১০ চারে ৬৬ রান করেন মুরশিদা। ১৩৭ বলে ১০ চারে ৬০ রান করেন লিসা। তাদের দুজনকেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ফেরান জান্নাতুল ফেরদৌস সুমনা। এছাড়া স্বর্ণা আক্তার ৯১ বলে ৩৮ ও নাহিদা আক্তার ৯৪ বলে ৩৪ রান করেন। নর্থ জোনের সুমনা ৩৭ ওভার বল করে ১১৩ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করেন। রিতু মনি শিকার করেন ১ উইকেট।

আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করেছিল সোবহানা মোস্তারির নর্থ জোনের। দলটির হয়ে ২৪৬ বলে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেছেন জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিঙ্কি। সেন্ট্রাল জোনের নাহিদা আক্তার ৪৮ রানে শিকার করেছেন ৭ উইকেট।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর