বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠির কৃতি সন্তান ডা. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন শেরপুরে জ্বালানি তেল অবৈধভাবে পাচার করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, তেল জব্দ টংকাবতী খালে ফুটব্রিজ, সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন এমপি শাহজাহান চৌধুরী ফুলপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে পৃথক সভা লালমনিরহাটে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জের হাওরে ধান ঘরে তোলার লড়াই: প্রতিকূল প্রকৃতি আর ন্যায্যমূল্যের অভাবে দিশেহারা কৃষক মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপসী কাপ্তাইয়ের আয়োজনে উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা হোমনায় দুই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের ৬ মাসের কারাদণ্ড অকাল বৃষ্টিতে ফসলহানির আশঙ্কা: সুনামগঞ্জে ধান কাটার ত্বরান্বিত করতে জরুরি সভা মাদারগঞ্জে অন্তসত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু! স্বামীর পরিবারের লোকজন পলাতক সম্পত্তির লোভে নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: পুলিশের দাবি কিশোরগঞ্জ ময়মনসিংহ মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ জামালপুরে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু ফরিদা খানম ঢাকার নতুন ডিসি ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন নান্দাইলে সরকারি হালটের রাস্তা দখল জনসাধারণের চরম দুর্ভোগ সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন কাউখালীতে তারুণ্যের উৎসব ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সুস্থ প্রজন্ম গঠনে জিংক সমৃদ্ধ খাদ্য গ্রহণ বিষয়ে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত নান্দাইলে মামলা তুলে না নেওয়ায় কৃষকের পাকা ধান লুটের অভিযোগ ৪২ বছর নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলির পাইকগাছায় স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম: মানহীন খাবারে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা মাদক নির্মুলে আমাদের অবস্থান জিরোটলারেন্স: ফরিদপুরের ডিসি কঠোর নিরাপত্তা ও ব্যাপক উদ্দীপনায় সুনামগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার তামাক কোম্পানির প্রলোভনে বাড়ছে চাষ, ঝুঁকিতে কৃষি ও জনস্বাস্থ্য

সাদুল্লাপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

শাামীম সরদার,গাইবান্ধা
সোমবার, ৬ মে, ২০২৪, ১০:১১ অপরাহ্ন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদা বেগম।

গতকাল রোববার সন্ধ্যায় ধাপেরহাট প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আব্দুল কাফি সরকার। আব্দুল মালেক সাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ধাপেরহাট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালেক মন্ডল, কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশিদ ও ব্যবসায়ী বিপ্লব কুমার সাহা।

বক্তারা বলেন, মাহমুদা বেগম বিগত দিনে ধাপেরহাট ইউনিয়ন পরিষদে সংরক্ষিত আসনে সদস্য নির্বাচিত হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করে অল্প কিছু ভোটে পরাজিত হয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। এবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই মাহমুদা বেগম। বর্তমানে ভোটের মাঠে অনেকটা জনপ্রিতা রয়েছে তার।

সাদুল্লাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদা বেগম বলেন, ইতিপুর্বে ধাপেরহাট ইউনিয়ন পরিষদে সদস্যা হিসেবে দায়িত্ব পালন করেছি। চেষ্টা করেছি সাধারণ মানুষের সেবা দেওয়ার জন্য। আগামী ২৯ মে উপজেলা পরিষদে আমাকে নির্বাচিত করা হলে দুস্থ মানুষসহ সকল শ্রেণি-পেশার মানুষের সেবাদানের চেষ্টা করবো। এ জন্য সাংবাদিকদের সহযোগিতাসহ সকলের দোয়া ও ভোট প্রত্যাশা করছি।


এই বিভাগের আরো খবর