বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

সুনামগঞ্জের রাজপথে প্রতিবাদী বর্ষবরণ করল উদীচী

প্রীতম দাস, সুনামগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৯:১৫ অপরাহ্ন

​সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে বইছে ক্ষোভের হাওয়া। এক দশকেরও বেশি সময় ধরে চলে আসা ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানে এবার প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না দেওয়ার অভিযোগ উঠেছে।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সুনামগঞ্জ জেলা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের এহেন আচরণ স্বাধীন সংস্কৃতিচর্চার টুঁটি চেপে ধরার শামিল। ​প্রতিবছরের ন্যায় এবারও সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বর্ষবরণ উৎসবের পরিকল্পনা করেছিল উদীচী। গত ৮ এপ্রিল জেলা প্রশাসকের কাছে লিখিত অনুমতি চাওয়া হলেও শুরু থেকেই নানামুখী শর্তারোপের অভিযোগ ওঠে। উদীচী নেতাদের দাবি, জেলা প্রশাসক মৌখিকভাবে অনুষ্ঠানের গানের ও পরিবেশনার তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন। একটি স্বাধীন ও গণমুখী সংগঠন হিসেবে উদীচী এই শর্তকে “সাংস্কৃতিক সেন্সরশিপ” হিসেবে আখ্যা দিয়ে তালিকা দিতে অস্বীকৃতি জানায়।

​জাদুঘর প্রাঙ্গণে অনুমতি না পেয়ে উদীচী বিকল্প হিসেবে শহরের উকিলপাড়ায় রিভার ভিউয়ের বটতলায় উৎসব আয়োজনের প্রস্তুতি নেয়। কিন্তু সেখানেও বাধার দেয়াল হয়ে দাঁড়ায় প্রশাসন। সংগঠনের সাধারণ সম্পাদক জহির উদ্দিন জানান, পয়লা বৈশাখের আগের দিন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুঠোফোনে সাফ জানিয়ে দেন—সরকারি আয়োজনে সব সংগঠনকে থাকতে হবে, আলাদা কোনো আয়োজন করা যাবে না।

উদীচীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন বলেন, ​”আমরা একটি স্বাধীন দেশে বাস করি যেখানে সংস্কৃতিচর্চা আমাদের অধিকার। সরকারি আয়োজনে অংশ নিতে বাধ্য করা এবং আলাদা অনুষ্ঠানে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

​প্রশাসনের এই “অগণতান্ত্রিক” সিদ্ধান্তের প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে শহরের হুসেন বখত চত্বরে সমবেত হন উদীচীর শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। সেখানে প্রতিবাদ সভার পাশাপাশি সংক্ষিপ্ত পরিসরে গান ও কবিতার মাধ্যমে বর্ষবরণ পালন করা হয়। প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নারী আন্দোলনের নেত্রী শীলা রায়ের নেতৃত্বে বক্তারা বলেন, প্রশাসনের এই আচরণ মুক্তবুদ্ধি ও স্বাধীন চিন্তাচেতনার পরিপন্থী।

​অভিযোগের বিষয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “অনুষ্ঠানে বাধা দেওয়ার বিষয়টি সঠিক নয়। আমরা চেয়েছিলাম সরকারি বড় আয়োজনে সবাই মিলে উৎসবটি পালন করতে। শুধু ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণের ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি অন্য কারিগরি কারণে।” তবে উদীচীর গানের তালিকা চাওয়ার বিষয়টি নিয়ে কোনো সদুত্তর মেলেনি।

​সুনামগঞ্জের সুধীসমাজ মনে করছেন, জেলা প্রশাসনের এই অনমনীয় অবস্থান স্থানীয় দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর আঘাত। যেখানে পহেলা বৈশাখ সর্বজনীন উৎসব, সেখানে নির্দিষ্ট গণ্ডিতে সাংস্কৃতিক সংগঠনগুলোকে বেঁধে রাখার চেষ্টা হিতে বিপরীত হতে পারে।

​এ ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে সমালোচনার ঝড়। উদীচী স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্বাধীন সংস্কৃতিচর্চার অধিকার আদায়ে তাদের আন্দোলন চলবে।

 

 


এই বিভাগের আরো খবর