বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:২৫ অপরাহ্ন

​সুনামগঞ্জের বিতর্কিত জেলা প্রশাসক (ডিসি) ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা।

দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে আজ বৃহস্পতিবার বিকেলে শহরের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ।

​বিক্ষুব্ধ জনতার দাবি, এই বদলি কেবল প্রশাসনিক রদবদল নয়, বরং এটি স্বৈরাচারী ও দুর্নীতিবাজ এক কর্মকর্তার হাত থেকে সুনামগঞ্জবাসীর মুক্তির নামান্তর।

​বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক গীতিকবি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাংবাদিক আফতাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা ডিসি ইলিয়াস মিয়ার বিরুদ্ধে দুর্নীতির পাহাড়সম অভিযোগের খতিয়ান তুলে ধরেন।

​সমাবেশে বক্তারা অত্যন্ত কঠোর ভাষায় বিদায়ী জেলা প্রশাসকের সমালোচনা করে তাকে ‘মব সন্ত্রাসের গডফাদার’ এবং ‘ঘুষখোর কর্মকর্তা’ হিসেবে অভিহিত করেন। বক্তাদের বক্তব্যে উঠে আসা প্রধান অভিযোগগুলো হলো অপ্রয়োজনীয় ২৫০টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করে সরকারের কোটি কোটি টাকা লুটপাটের মূল হোতা ছিলেন তিনি। তার গাফিলতি ও দুর্নীতির কারণে দেখার হাওর ও টাঙ্গুয়ার হাওরে অকাল বন্যায় ফসলহানি হয়েছে বলে দাবি করেন বক্তারা। একুশে পদকপ্রাপ্ত সংগঠন উদীচীর বর্ষবরণ অনুষ্ঠানে বাধা এবং বিজয় র‍্যালিতে বিধিনিষেধ আরোপ করে তিনি নিজেকে সংস্কৃতিবিরোধী ও উগ্রবাদী হিসেবে প্রমাণ করেছেন। জেলার বালি, পাথর ও মাটির মহাল থেকে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সাংবাদিকদের মধ্যে বিভেদ তৈরি করা, পছন্দের সাংবাদিকদের অনৈতিক সুবিধা দেওয়া এবং সত্যনিষ্ঠ সাংবাদিকদের হয়রানি করার মাধ্যমে তিনি এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিলেন।

​বক্তারা এই ‘শাস্তিমূলক’ বদলির আদেশের জন্য প্রধানমন্ত্রীকে (তারেক রহমান) আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন, ড. ইলিয়াস মিয়া শুধু একজন প্রশাসনিক কর্মকর্তাই ছিলেন না, তিনি ছিলেন একজন “ভয়ংকর ফ্যাসিস্ট”। উচ্চ আদালতে একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও তিনি ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ মানুষের ওপর জুলুম চালিয়ে গেছেন।

​জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আল হেলাল তার বক্তব্যে বলেন, “ডিসি ইলিয়াস মিয়া বিদায় বেলায়ও যাদুকাটা নদীসহ বিভিন্ন উৎস থেকে অনৈতিক সুবিধা নিচ্ছেন। আমরা বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে তার স্থাবর-অস্থাবর সকল সম্পদের সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

​সমাবেশ শেষে একটি বিশাল আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে ডিসি ইলিয়াসের দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করা হয়।

​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক কাজী জাহান, বাউল শাহজাহান সিরাজ, এলডিপি নেতা শেখ এমদাদুল হক, শিক্ষক নেতা শামসুল আলম রাসেল, বিএনপি নেতা আব্দুল করিম পাটান, সাংবাদিক হাসান চৌধুরী এবং জুলাইযোদ্ধা জহুর আলীসহ আরও অনেকে।


এই বিভাগের আরো খবর