বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি

প্রীতম দাস, সুনামগঞ্জ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২:৩৭ অপরাহ্ন

সুনামগঞ্জে আধুনিক, বিষমুক্ত এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার প্রসারে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই কংগ্রেসের আয়োজন করা হয়।

​কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং ‘পার্টনার’ (PARTNER) প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক কৃষিবীদ মোহাম্মদ ওমর ফারুক।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ওমর ফারুক বলেন, বর্তমান সরকার নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি কৃষির বাণিজ্যিকীকরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আমাদের লক্ষ্য কেবল স্থানীয় চাহিদা পূরণ নয় বরং জলবায়ু সহিষ্ণু ফসলের উৎপাদন বাড়িয়ে এবং পণ্যের গুণগত মান নিশ্চিত করে তা বিদেশে রপ্তানি করা। এতে কৃষক ফসলের ন্যায্য দাম পাবেন এবং দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করবে।

​বক্তারা জানান, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা (GAP), আধুনিক সেচ প্রযুক্তি এবং ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এই কংগ্রেসের মাধ্যমে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময় এবং নতুন নতুন উদ্ভাবনী চর্চার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।

​সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন​ কৃষিবীদ নাজমুল কবীর, অতিরিক্ত উপপরিচালক (ডিইও), খামারবাড়ি, সুনামগঞ্জ,​ সারোয়ার আলম, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প।

​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলীরাজ ও ইমরান হোসেন, ওয়ার্ল্ড ভিশন এনজিওর প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রাবর্তী এবং কৃষক প্রতিনিধি আমেনা বেগম। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা এই কংগ্রেসে অংশগ্রহণ করেন।

​কংগ্রেসে উপস্থিত বিশেষজ্ঞগণ আধুনিক কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন কারিগরি দিক তুলে ধরেন। তারা বলেন, পরিবর্তিত জলবায়ুর সাথে খাপ খাইয়ে নিতে হাওরবেষ্টিত এই অঞ্চলে বিশেষায়িত কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। বিষমুক্ত খাদ্য উৎপাদন নিশ্চিত করতে জৈব বালাইনাশক ও আধুনিক চাষ পদ্ধতির ব্যাপক প্রচারের ওপর জোর দেওয়া হয়।


এই বিভাগের আরো খবর