মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

সুশান্তের উপর আস্থা সদর উপজেলাবাসির

সাতক্ষীরা প্রতিনিধি
সোমবার, ২৭ মে, ২০২৪, ৩:২৪ অপরাহ্ন

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচন আগামী বুধবার ২৯ মে ২০২৪ অনুষ্ঠিত হবে।
নির্বাচনের বাকি আছে আর মাত্র একদিন। এবার নির্বাচনে শেষ পর্যায়ে ভোটারেরা চুলচেরা বিশ্লেষণ করে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, এমনটি জানিয়েছে ভোটারেরা।

সূত্র জানায়, আগামী ২৯ মে ২৪ বুধবার সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখা সভাপতি, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও আনারস প্রতীকের প্রার্থী প্রভাষক সুশান্ত কুমার মন্ডল, জেলা আওয়ামী লীগের সদস্য মোটরসাইকেল প্রতিকের এস এম শওকত হোসেন, উপজেলা আওয়ামী লীগের নেতা চিংড়ি মাছ প্রতিকের গোলাম মোর্শেদ, ঘোড়া প্রতীকের প্রার্থী এড. তামিম আহমেদ এবং লাঙ্গল প্রতীক এর প্রার্থী মশিউর রহমান।

এদিকে, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী বিএনপির ঘরনার শামস্ ইসতিয়াক শোভন ও আওয়ামী লীগের কোহিনুর ইসলাম নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের দুইজন শীর্ষ নেতার মধ্যস্থতায় নির্বাচনের আগে কোটি টাকা বাণিজ্যের মাধ্যমে বিএনপি শামস্ ইসতিয়াক শোভন হাতে তুলে দেন।

এবার নির্বাচনে দু’জন প্রার্থী এস এম শওকত হোসেন ও গোলাম মোরশেদ এর বিরুদ্ধে দলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে নৌকা প্রতীকের বিরোধী হয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করা অভিযোগ রয়েছে। এই অভিযোগের কারণে দল থেকেও বহিষ্কার হয়েছিলেন। অপর প্রার্থী বিগত উপজেলা পরিষদ নির্বাচন এড. তামিম আহমেদ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে হেরে যান।

জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমান। বিগত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী কে নির্বাচিত করার ফলে সাধারণ মানুষ এবার উপজেলা নির্বাচনে ভিন্ন কিছু খুঁজছে। এদিকে, নাম প্রকাশ না করার শর্তে একাধিক আওয়ামী লীগ নেতা জানান, সাতক্ষীরা সদর উপজেলার রাজনীতি এখন টালমাটাল অবস্থা। বিগত সংসদ নির্বাচনে আমাদের মাধ্যমে জাতীয় পার্টি প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন। এবার উপজেলা নির্বাচনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই জেলা আওয়ামী লীগের কতিপয় নেতার সহযোগিতায় পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহারের মাধ্যমে কোটি টাকার মিশন নিয়ে বিএনপি ঘরনার শামস্ ইসতিয়াক শোভন এর হাতে তুলে দেন উপজেলা ভাইস চেয়ারম্যানের চেয়ার।

এবার উপজেলা পরিষদ নির্বাচনে কতিপয় আওয়ামী লীগ নেতা কিছু প্রার্থীদের পক্ষ নিয়েছে নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দু’এক জন নেতা সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে তাদের কর্মকাণ্ডে সাধারণ নেতৃবৃন্দ হতবাক।

শহরে সুলতানপুরের বাসিন্দা আলামিন ও পলাশপোলের মাসুদ হোসেন জানান, এবার নির্বাচন পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ইতিপূর্বে কয়েকজন প্রার্থী কে আমরা পরীক্ষা করেছি। ভোটও দিয়েছি। কাঙ্খিত কোন ফল পাইনি। জনগণের সাথে তাদের সম্পৃক্ততা ছিল না। এবার আমরা নতুন কিছুর খোঁজে আছি।
থানাঘাটা এলাকার সংবাদকর্মী রেজাউল ইসলাম জানান, নেতাদের কথায় এখন আর ভোট হয় না। সাধারণ মানুষ ব্যালটের মাধ্যমে জবাব দেবে। আমরা ভদ্র, শিক্ষিত মানুষ খুঁজছি যার মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলা চার লাখ ভোটার ও ৮ লাখ মানুষের সমান অধিকার নিশ্চিত হবে। নেতারা বিক্রি হয় আর কর্মীরা ঠকে। দলীয় প্রতীক তুলে দিয়ে সাধারণ কর্মীদের ভোটে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

শহরের মাঠপাড়া এলাকার সাঈদ জানান, সাতক্ষীরা সদর উপজেলাকে গণমানুষের উপজেলা তে রুপান্তরিত করার জন্য আমরা সর্বস্তরের মানুষের নেতা সুশান্ত কুমার মন্ডলকে এবার আমরা উপজেলায় দেখতে চাই।


এই বিভাগের আরো খবর