মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
হরিরামপুরে বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মেয়ে আটক আনোয়ারায় যৌতুকের মামলায় মেরিনার স্বামী গ্রেপ্তার টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত  কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণ  লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ হাটহাজারীতে খাল খননে জলাবদ্ধতা কমে নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা ফটিকছড়িতে রাজনৈতিক অস্থিরতা নিয়ে কঠোর অবস্থান আবু তৈয়বের কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি খাল নেই তবুও কোটি টাকার সেতু নির্মাণ, অপচয়ের অভিযোগ ‎রাজশাহী দুর্গাপুরে ট্রলিচাপায় আহত শিশু রাকিবের মৃত্যু লালমনিরহাটে মাদক উদ্ধার অভিযান, গ্রেপ্তার ২ কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

স্বাস্থ্যখাত উন্নয়নে চীন থেকে আসছে ১৩৮ মিলিয়ন ডলারের সহায়তা

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : বাংলাদেশের স্বাস্থ্য খাত চীনের জন্য একটি সম্ভাবনাময় বাজার হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. নূরজাহান বেগম।তিনি জানান, এই খাতের উন্নয়নে চীন ১৩৮ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা প্রদান করবে।

রোববার (২০ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনী’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে চীন ও বাংলাদেশের মধ্যে শিক্ষা ও চিকিৎসা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

অধ্যাপক নূরজাহান বেগম বলেন, “কোভিড-১৯ মহামারির সময় বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা চীন থেকেই আমদানি করেছে। শুধু তাই নয়, ঢাকার ধামরাইয়ে পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে চীন সম্মতি দিয়েছে। পাশাপাশি ১ হাজার শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ নিয়েও চীনের সঙ্গে আলোচনা চলছে।”

স্বাস্থ্য উপদেষ্টা আরও জানান, চিকিৎসাসেবায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য পর্যটন (medical tourism) চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে অদূর ভবিষ্যতে বাংলাদেশের নাগরিকরা সহজেই উন্নত চিকিৎসাসেবার জন্য চীন ভ্রমণ করতে পারবেন। চীনা রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফর এ দিক থেকে অত্যন্ত ইতিবাচক বার্তা দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, চীনের আধুনিক চিকিৎসা প্রযুক্তি, প্রশিক্ষণ ব্যবস্থা এবং হাসপাতাল ব্যবস্থাপনার অভিজ্ঞতা বাংলাদেশের মতো মধ্যম আয়ের উন্নয়নশীল দেশের জন্য বড় সুযোগ হয়ে উঠতে পারে। অন্যদিকে, বাংলাদেশও বিশাল জনসংখ্যার কারণে বিদেশি চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও প্রযুক্তির জন্য একটি লাভজনক বাজার হিসেবে বিবেচিত হচ্ছে।

চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হতে চলেছে। এ উপলক্ষে শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামোসহ নানা খাতে যৌথ সহযোগিতার নতুন অধ্যায় শুরু হচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর