শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক নিজের নামে ইস্যুকৃত রাইফেলের গুলিতে নিহত হন কনস্টেবল সম্রাট  জরুরি সেবা নির্বিঘ্ন রাখতে -অগ্রাধিকার ভিত্তিতে আইনশৃংখলা বাহিনীর যানবাহনে তেল দিতে নির্দেশনা  বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি : খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি ওয়াই ডাব্লিউ ডি আর সি এর আয়োজনে “জ্বালানি নিরাপত্তা ও টেকসই ভবিষ্যৎ: সৌরশক্তিতে বিনিয়োগ বাড়ানোর অপরিহার্যতা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

জরুরি সেবা নির্বিঘ্ন রাখতে -অগ্রাধিকার ভিত্তিতে আইনশৃংখলা বাহিনীর যানবাহনে তেল দিতে নির্দেশনা 

মাহফুজ জাহিদ
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন

দেশের মানুষের জন্য জরুরি সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কারাগার-সংশ্লিষ্ট যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল দিতে পাম্পগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. হাফিজ-আল-আসাদ স্বাক্ষরে গত ১৫ এপ্রিল এ নির্দেশনা দেওয়া হয়।

শনিবার (১৮ এপ্রিল) মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

নির্দেশনায় বলা হয়, কারাগারের বিভিন্ন জরুরি প্রয়োজনে দিনরাত যেকোনো সময় বন্দী স্থানান্তর, অসুস্থ বন্দীকে হাসপাতালে পাঠানো ও দাপ্তরিক কাজে যানবাহন ব্যবহার করতে হয়। একইভাবে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা, সীমান্ত টহল ও বিভিন্ন বিশেষ অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহন সার্বক্ষণিক সচল রাখা অত্যাবশ্যক।

এ প্রেক্ষাপটে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কারা অধিদপ্তরের যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দেশের সব পেট্রোল পাম্পকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


এই বিভাগের আরো খবর