মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

স্বাস্থ্য সম্মেলনে অংশ নিতে ভারত সফরে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৮:০০ অপরাহ্ন

স্বাস্থ্য বিষয়ক তিনদিন ব্যাপী সম্মেলনে অংশ নিতে ভারতের দিল্লি সফরে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। দিল্লিতে প্রগতি ময়দানে ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত তিনদিন ব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিশ্ব স্বাস্থ্যসেবাকে একীভূত স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যে ‘এক বিশ্ব এক স্বাস্থ্য’ শিরোনামে একটি সেমিনারেও অংশ নেবেন স্বাস্থ্যমন্ত্রী।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের দিল্লি উদ্দেশে যাত্রা করেন মন্ত্রী। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম স্বাস্থ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এসব তথ্য জানিয়েছেন।

জানা যায়, ২৬-২৮ এপ্রিল তিনদিন ব্যাপী অনুষ্ঠাতব্য এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য বিশ্বব্যাপী সমমান সম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ব অংশীদারিত্ব বাড়ানো। সম্মেলনে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, সার্কভুক্ত দেশসহ বিশ্বের ৭০ দেশের প্রায় ৫০০ প্রতিনিধি অংশ নেবেন।

এছাড়া সম্মেলনে ভারতের বিখ্যাত হাসপাতাল, স্বাস্থ্যসেবা সংক্রান্ত সংস্থা এবং বিখ্যাত চিকিৎসকদের মাধ্যমে বিভিন্ন প্রদর্শনীর পাশাপাশি আলোচনা সভা, আঞ্চলিক ফোরাম, বিটুবি মিটিং অনুষ্ঠিত হবে।

আগামী ২৯ এপ্রিল সম্মেলন শেষে স্বাস্থ্যমন্ত্রী দেশে ফিরবেন বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর