মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

হার্টের স্বাস্থ্য নিজেই পরীক্ষা করবেন যেভাবে

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৫:৫৮ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন সুস্থ্য থাকুন ডেস্ক : আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটার তথ্যানুসারে, বিশ্ব মৃত্যুর শীর্ষ কারণ হলো হার্টের রোগ। এ কারণে হার্টের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে, যেমন- রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা। হার্টকে সুস্থ রাখতে জীবনযাপনে সবসময় সচেতনতার পরিচয় দিতে হবে।

হার্ট সংক্রান্ত সমস্যার লক্ষণসমূহ জেনে রাখতে হবে। যদি লক্ষণ অনুভব করেন, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। তবে ঘরোয়া উপায় অবলম্বনেও হার্টের কিছু বিষয় সম্পর্কে জানা যেতে পারে। এমনকি যন্ত্রেরও প্রয়োজন নেই, যা প্রয়োজন তা হলো- কিছু সময় ও গণিত সংক্রান্ত কিছু জ্ঞান। এখানে ঘরে যন্ত্র ছাড়াই হার্টের স্বাস্থ্য পরিমাপের দুটি সহজ উপায় উল্লেখ করা হলো।

* সিঁড়ি পরীক্ষা

ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির এক গবেষণাপত্রে বলা হয়েছে, ৪ ফ্লাইট সিঁড়ি আরোহণ করতে কত সময় লাগছে, তার মাধ্যমে নিজের হার্টের স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। চার ফ্লাইট সিঁড়ি আরোহণে দেড় মিনিটের বেশি লাগলে হার্টের স্বাস্থ্যকে গুরুতর বিবেচনা করতে হবে। এক্ষেত্রে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেয়াই ভালো।

* পালস পরীক্ষা

পালস নামেও পরিচিত হার্ট রেট হলো হার্টের স্বাস্থ্য বোঝার প্রাথমিক পরীক্ষা। ঘরে যন্ত্র ছাড়াই হার্ট রেট পরিমাপ করতে পারবেন। বেশি শারীরিক পরিশ্রম অথবা মানসিক চাপের সময় হার্ট বিট দ্রুত চলে (ম্যাক্সিমাম হার্ট রেট) এবং বিশ্রাম বা ঘুমের সময় হার্ট বিট ধীরে হয় (রেস্টিং হার্ট রেট)। এই দুই ধরনের হার্ট রেট ঘরেই পরিমাপ করা যায়।

শরীরের কিছু স্থান রয়েছে যেখানে আপনার পালস অনুভব করতে পারবেন। সহজেই পরিমাপযোগ্য একটি স্থান হলো, কবজি। হাতের কবজির ওপর তর্জনি ও মধ্যমা আঙুল রাখুন এবং ১৫ সেকেন্ড পর্যন্ত হার্টবিটের সংখ্যা গণনা করুন। এই সংখ্যাকে চার দিয়ে গুণ করলে প্রতিমিনিটের হার্ট রেট বের হবে।

রেস্টিং হার্ট রেট: রেস্টিং হার্ট রেট পরিমাপের সেরা সময় হলো সকাল- যখন ঘুম থেকে জাগেন ও বিছানায় থাকেন। গবেষণা বলছে- রেস্টিং হার্ট রেট উচ্চ হলে ফিজিক্যাল ফিটনেস কমে, রক্তচাপ বাড়ে এবং হার্ট অ্যাটাক ও মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পায়। সাধারণত সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের হার্ট রেটের রেঞ্জ প্রতিমিনিটে ৬০ থেকে ১০০ বিট। এখানে বয়সভেদে রেস্টিং হার্ট রেট রেঞ্জ তথা বিশ্রামবস্থায় নিরাপদ হার্ট রেটের রেঞ্জ উল্লেখ করা হলো-

২০ বছর ১০০-১৭০ বিপিএম

৩০ বছর ৯৫-১৬২ বিপিএম

৪০ বছর ৯০-১৫৩ বিপিএম

৫০ বছর ৮৫-১৪৫ বিপিএম

৬০ বছর ৮০-১৩৬ বিপিএম

৭০ বছর ৭৫-১২৮ বিপিএম

ম্যাক্সিমাম হার্ট রেট: অতিরিক্ত পরিশ্রমের সময় হার্ট কত দ্রুত বিট করে এবং সর্বোচ্চ হার্ট রেটের কতটা কাছে, সে ধারণা পেতে শরীরচর্চার সময় হার্ট রেট মাপতে পারেন। শরীরচর্চার সময় হার্ট রেট মাপতে শরীরচর্চার মাঝখানে সংক্ষিপ্ত বিরতি নিন। সর্বোচ্চ সঠিক ফল পেতে হার্ট রেট মনিটর বা ফিটনেস ট্র্যাকার ব্যবহার করতে পারেন।

অতিরিক্ত পরিশ্রমের সময় নিম্ন হার্ট রেট ভালো লক্ষণ নয়। আপনার সর্বোচ্চ হার্ট রেট বের করতে ২২০ থেকে আপনার বয়স বিয়োগ করুন। ধরুন, আপনার বয়স ৪০, তাহলে আপনার সর্বোচ্চ হার্ট রেট হবে ২২০-৪০=১৮০ বিপিএম।

আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের মতে, মাঝারি ব্যায়ামের সময় সর্বোচ্চ হার্ট রেটের ৬৪ শতাংশ থেকে ৭৫ শতাংশ অর্জিত হওয়া উচিত। অন্যদিকে ভারী ব্যায়ামের সময় সর্বোচ্চ হার্ট রেটের ৭৭ শতাংশ থেকে ৯৩ শতাংশ অর্জিত হওয়া উচিত।

সর্বোচ্চ হার্ট রেটই বলে দেবে আপনার কতটুকু শারীরিক সক্ষমতা রয়েছে। হার্ভার্ড হেলথের প্রতিবেদনে বলা হয়েছে, যার শারীরিক সক্ষমতা যত বেশি তার হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি তত কম।
ঢাকা প্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর