বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত

হেলিকপ্টার থেকে মঠবাড়িয়া, পাথরঘাটায় রিমেলের ধ্বংসযজ্ঞ পরিদর্শন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৪:৩০ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার থেকে পটুয়াখালী জেলার মঠবাড়িয়া ও পাথরঘাটা এলাকায় ঘূর্ণিঝড় রিমেলের ধ্বংসযজ্ঞের চিত্র পরিদর্শন করেছেন।

ঢাকা থেকে পটুয়াখালী যাওয়ার পথে হেলিকপ্টারটি যখন ধীর গতিতে অনেক নীচু দিয়ে উড়ছিল তখন তিনি সুপার স্টর্ম রিমেল-আক্রান্ত দু’টি এলাকা প্রত্যক্ষ করেন।

প্রধানমন্ত্রীকে বহনকারি হেলিকপ্টারটি ঢাকা থেকে যাত্রা শুরুর প্রায় দেড় ঘণ্টা পর আজ দুপুর ১২টা ২০ মিনিটে পটুয়াখালী জেলার কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করে।

প্রধানমন্ত্রী এখানে সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে ঘূর্ণিঝড় দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এরপর তিনি পটুয়াখালী-কুয়াকাটা সড়কের শহীদ শেখ কামাল সেতু পরিদর্শন করেন এবং পরে তাঁর বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

শেখ হাসিনার পটুয়াখালী সফরকে ঘিরে জেলা প্রশাসন ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
পটুয়াখালী জেলার কলাপাড়ায় দিনব্যাপী কর্মসূচি শেষ করে বিকেল ৩টায় ঢাকায় রওনা হবেন প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

প্রচ- ঝড় রিমেলে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে, ৩৫ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ১৯টি জেলার ৩৭ লাখেরও বেশি লোককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

রোববার সন্ধ্যায় ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে ঝড়টি পটুয়াখালীর খেপুপাড়ার কাছে আছড়ে পড়ে।
সূত্রমতে, জেলায় এখন পর্যন্ত ৩২৭,০০০ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২৩৫টি বাড়ি সম্পূর্ণ এবং ১,৮৬৫টি আংশিকভাবে ধ্বংস হয়েছে।

কৃষি খাতে ২৬ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে এবং মৎস্য খাতে ২৮ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর