ঢাকা প্রতিদিন প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ভর্তি হয়েছে ১ হাজার ৩৪ জন। এই সময়ে ১ জন রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৯২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৫৮৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৪৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১১৩ জন।
এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৩১ হাজার ৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগী ২২ হাজার ১৩ জন, ঢাকার বাইরে ৯ হাজার ৫০ জন। অন্যদিকে, ছাড়প্রাপ্ত রোগী ছিল ২৭ হাজার ৪৫৮ জন। এর মধ্যে ঢাকায় মোট ১৯ হাজার ৬৬০ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৭ হাজার ৭৯৮ জন।
ঢাকা প্রতিদিন/এআর