বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অনলাইন এডিটরস অ্যালায়েন্স ও জেসিআই ঢাকার মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক :
রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন গণমাধ্যম ডেস্ক : নীতি নির্ধারণে তরুণদের কণ্ঠস্বর তুলে ধরতে অনলাইন এডিটরস অ্যালায়েন্স ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইউনাইটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ক্লাব জেসিআইয়ের কনফারেন্স হলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এবং জেসিআই ঢাকা ইউনাইটেডের লোকাল প্রেসিডেন্ট ফাহমিদুর রহমান অনি নিজ নিজ সংগঠনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম তানভীর সাদ আকাশ, জেসিআই ঢাকা ইউনাইটেডের ইমিডিয়েট লোকাল পাস্ট প্রেসিডেন্ট ও ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান পাভেল, জেসিআই ঢাকা ইউনাইটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডা. এনাম, সেক্রেটারি জেনারেল রবিউল ইসলাম রবি, অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অর্থ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের হেড অব অনলাইন মঈন বকুল, অফিস সম্পাদক ও দীপ্ত টেলিভিশনের হেড অব অনলাইন মাসউদ বিন আব্দুর রাজ্জাকসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় দুই সংগঠন যৌথভাবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে তরুণদের আশা-আকাঙ্ক্ষা-ইচ্ছা তুলে ধরতে গোলটেবিল বৈঠক ও সেমিনারের আয়োজন করবে।

জেসিআই ঢাকা ইউনাইটেডের প্রেসিডেন্ট ফাহমিদুর রহমান অনি বলেন, নীতি নির্ধারণে তরুণদের ভূমিকা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই চুক্তির মাধ্যমে আমরা আরও কার্যকরভাবে কাজ করতে পারবো।

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বলেন, তরুণ নেতৃত্বের বিকাশ ও তাদের ভাবনা-চিন্তা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। এ চুক্তির মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা আরও দৃঢ় হবে।

আয়োজকরা জানান, আগামী দিনে যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেয়া হয়েছে, যা তরুণদের নেতৃত্বদানের সক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।
ঢাকাপ্রতিদিন/এআর

 

 


এই বিভাগের আরো খবর