শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি: জেলা প্রশাসকের দপ্তরে কৃষকদের স্মারকলিপি

প্রীতম দাস, সুনামগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

সুনামগঞ্জের হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধ নির্মাণে ভয়াবহ অনিয়ম, দুর্নীতি এবং অব্যবস্থাপনার প্রতিবাদে রাজপথে নেমেছেন কয়েক হাজার কৃষক।

‘হাওর বাঁচাও আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ থেকে বাঁধের কাজে লুটপাটকারীদের বিচার এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য জরুরি ভিত্তিতে ফসল বীমা চালুর জোরালো দাবি জানানো হয়েছে।

​রবিবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্টে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা কৃষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় বিক্ষুব্ধ কৃষকদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ। তাদের অভিযোগ, পাউবো এবং জেলা প্রশাসনের যোগসাজশে বাঁধের নামে সরকারি অর্থের অপচয় ও লুটপাট চলছে।

​সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হাওরের ফসলরক্ষা বাঁধের প্রাক-জরিপ (Pre-work) এবং পরবর্তী জরিপে (Post-work) ব্যাপক কারচুপি করা হয়েছে। অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে অর্থ আত্মসাৎ এবং গত বছরের অক্ষত বাঁধে নতুন করে বিপুল বরাদ্দ দেখিয়ে টাকা চুরির অভিযোগ তোলেন তারা। বক্তারা বলেন, “পাউবো ও জেলা প্রশাসনের স্বেচ্ছাচারিতার কারণে প্রতিবছর কৃষকের ঘাম ঝরানো বোরো ফসল হুমকির মুখে পড়ছে।”

​বিক্ষোভ শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। তাদের সাত দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো, বাঁধের কাজে নীতিমালার বাইরে গিয়ে অনুমোদন প্রদানকারী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা,​’কাবিটা’ (কাজের বিনিময়ে টাকা) নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা,​ প্রকল্প বাস্তবায়ন কমিটিতে (পিআইসি) রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে প্রকৃত কৃষকদের অন্তর্ভুক্ত করা,​ বাঁধ নির্মাণে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু ও​ অকাল বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অবিলম্বে ‘ফসল বীমা’ কার্যকর করা।

​হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি চিত্তরঞ্জন তালুকদার বলেন, “আমরা আর কতকাল দুর্নীতির বলি হবো? আমাদের পাহারাদাররাই এখন ভক্ষক হয়ে দাঁড়িয়েছে।” সংগঠনের সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, “বাঁধের কাজে দুর্নীতি মানেই কৃষকের পেটে লাথি মারা। তদন্ত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

​সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, কুদরত পাশা, আবু সাঈদসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিগণ।


এই বিভাগের আরো খবর