মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

অবশেষে আপন ঠিকানায় ফিরল শিশু মরিয়ম

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের সহায়তায় ছোট্ট শিশু মরিয়ম (৯) ফিরে পেল তার আপন ঠিকানা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে পরিবারের সদস্যদের কাছে শিশু মরিয়মকে বুঝিয়ে দেওয়া হয়।

এর আগে গত ৭ ডিসেম্বর একটি শিশুকে বন্দর ইউনিয়ন পুরান বাজার কাজীবাড়ির সামনে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দা রবিউল হোসেন। পরবর্তীতে রবিউল শিশুটিকে বাসায় নিয়ে গিয়ে নাম-ঠিকানা জিজ্ঞেস করলে শিশুটি তার নাম মরিয়ম বলে। সেই সাথে তার বাসা বরিশাল এবং মা-বাবা দুজনেই মারা গেছে বলে জানায়।

এরপর রবিউল শিশুটিকে নিজের সন্তানের মতোই যত্ন করতে থাকে। এক পর্যায়ে রবিউল হোসেনের স্ত্রী বন্দর থানায় মরিয়মকে নিয়ে যায় এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেন। ওসি শিশু মরিয়মের জমানবন্দি গ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানানোর চেষ্টা করেন।

পরবর্তীতে মরিয়মের ভাই বাবু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পারেন। সেই সাথে বন্দর থানায় যোগাযোগ করেন। তারই ধারাবাহিকতায় বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এবং এসআই বকুল মরিয়মকে তার মামা এবং ভাইয়ের কাছে বুঝিয়ে দেন।

শিশু মরিয়মের ভাই বাবু বলেন, ‘পুলিশের সহায়তায় আমি আমার বোনকে ফিরে পেয়েছি। এজন্য আমরা পুলিশের প্রতি কৃতজ্ঞ। পুলিশ সহায়তা না করলে হয়তো আমি আমার বোনকে ফিরে পেতাম না।’

বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘অনেক চেষ্টার পর শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি। আসলে প্রায় সময়ই এরকম ঘটনা ঘটে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে নিখোঁজ শিশুদের স্বজনদের কাছে ফিরিয়ে দিয়ে থাকি।’
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর