মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

অবশেষে কার্ডিয়াক সার্জারি চালু হৃদরোগ হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রতিদিন
মঙ্গলবার, ২ মে, ২০২৩, ৬:২৯ অপরাহ্ন

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হৃদযন্ত্রের অস্ত্রোপচার (কার্ডিয়াক সার্জারি) কার্যক্রম আবারও চালু হয়েছে। আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) জীবাণুমুক্তকরণ এবং শীতাতপনিয়ন্ত্রণ (এসি) যন্ত্রের ত্রুটির কারণে গত ১৭ এপ্রিলের পর হাসপাতালটিতে আর কার্ডিয়াক সার্জারি করা হয়নি। অবশেষে দীর্ঘ ১৪ দিন বন্ধ থাকার পর আবারও চালু হওয়ায় স্বস্তি ফিরেছে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের মধ্যে।

মঙ্গলবার (২ মে) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সরকার ঘোষিত ঈদের ছুটির পূর্ব পর্যন্ত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কার্ডিয়াক সার্জারি অপারেশন চালু ছিল। গত ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ৫ (পাঁচ) দিন সরকার ঘোষিত ঈদের ছুটি থাকায় ছুটিকালীন সময়ে সাধারণত শিডিউল কার্ডিয়াক সার্জারি অপারেশন করা হয় না। প্রতিবছর অপারেশন থিয়েটার ও আইসিইউকে জীবাণুমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। ঈদের ছুটিকালীন সময়ে আইসিইউ বন্ধ রেখে জীবাণুমুক্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটি শেষে ২৪ এপ্রিল থেকে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালু হয়। তবে আইসিইউতে স্থাপিত এসির কারিগরি ত্রুটির কারণে ২৪ এপ্রিল থেকে সাময়িকভাবে কার্ডিয়াক সার্জারি অপারেশন বন্ধ ছিল। পরে গত ৩০ এপ্রিল আইসিইউতে স্থাপিত এসিগুলো মেরামত পূর্বক চালু হয় এবং বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জনগণ অপারেশনের জন্য রোগী প্রস্তুত করেন। তবে গতকাল (১ মে) সরকারি ছুটি থাকায় আজ (২ মে) থেকে পুনরায় কার্ডিয়াক সার্জারির অপারেশন চালু হয়েছে এবং শুরুর দিনে তিনজন রোগীর অপারেশন হয়েছে।


এই বিভাগের আরো খবর