শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অসুস্থবোধ পরে হোটেল রুমে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন শাকিব খান

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৪:০৩ অপরাহ্ন
আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শাকিব খান

চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে চিত্রনায়ক শাকিব খান প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, চার বছর আগে শাকিব খান বাংলা ছায়াছবি ‘অপারেশন অগ্নিপথ’ নামে ছবিতে অভিনয় করতে চুক্তিবদ্ধ হন। এ সিনেমায় নায়িকা হিসেবে শিবা আলী খানকে মনোনীত করা হয়। ছবির শুটিংয়ের জন্য ২০১৬ সালের ৩০ আগস্ট অস্ট্রেলিয়া যান। শিবা আলী খান ভিসা জটিলতার জন্য শুটিং করতে অস্ট্রেলিয়ায় যেতে পারেনি। তার জায়গায় বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান এক নারীর সঙ্গে শাকিবকে অভিনয় করার প্রস্তাব দেন রহমত উল্ল্যাহ। তবে শাকিব তার ক্যারিয়ারের কথা চিন্তা করে বিষয়টি নাকচ করে দেন।

পরবর্তীতে একদিন শুটিং শেষে শাকিবকে রিফ্রেশমেন্টের জন্য ক্লাবে নিয়ে যান। সেখানে ওই নারীসহ আরও ২/৩ জন অপরিচিত লোকজনকে দেখতে পান শাকিব। মামলার আসামি রহমত উল্ল্যাহসহ অন্যদের নিয়ে এক সাথে ক্লাবে খাওয়া-দাওয়াসহ বিভিন্ন প্রকার পানীয় পান করেন। এক পর্যায়ে শাকিব অসুস্থবোধ করেন। হোটেলে ফেরত আসার সময় রহমত উল্ল্যাহ এবং অন্য ২/৩ জন লোককে খুঁজে না পেয়ে ওই নারীর কাছ থেকে বিদায় নেন শাকিব। গভীর রাতে শাকিব হোটেলে ফেরত আসতে গেলে ওই নারী তাকে জানান, ‘আপনি যেহেতু অসুস্থবোধ করছেন, তাহলে চলেন আমি আপনাকে হোটেল রুমে পৌঁছে দিয়ে আসি।’ শাকিব অনেকটা নিরুপায় হয়ে তার প্রস্তাবে রাজি হয়ে হোটেল রুমের উদ্দেশ্যে রওয়ানা দেন। আসার সময় বেশি অসুস্থ হয়ে পড়লে শাকিব অজ্ঞান হয়ে যান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অজ্ঞান হয়ে যাওয়ার পরদিন সকালে আসামি রহমত উল্ল্যাহ শাকিবকে ফোনে জানান যে, ‘তুমি রাতে ওই মহিলার সাথে কী করেছে সব কিছুর ভিডিও ক্লিপ আমার হাতে। তুমি যদি আমাকে এক লাখ ডলার চাঁদা না দাও তাহলে সমস্ত ভিডিও ক্লিপ এবং ওই নারীকে নিয়ে পুলিশের কাছে গিয়ে তোমার নামে অভিযোগ করবো এবং তুমি বাংলাদেশে যেতে পারবে না।’ এ অবস্থার একপর্যায়ে শাকিব ভয় পেয়ে যান। শাকিব ভয়ে এবং তার ব্যক্তিগত জীবন ও পারিবারিক সমস্যার কথা চিন্তা করে আসামি রহমত উল্ল্যাহকে ৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার দেন। পরে আসামি রহমত উল্ল্যাহ তাকে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখয়ে মোট ৪০ লাখ টাকা চাঁদা নিয়েছেন। পরবর্তীতে চাঁদা দিতে না পারায় শাকিবকে জানানো হয় যে, তোমার নামে অস্ট্রেলিয়ায় অভিযোগ করা হয়েছে। চাঁদা দেওয়া বন্ধ করে দিলে আসামি রহমত উল্লাহ বিভিন্ন জায়গায় ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন ইউটিউব চ্যানেল, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং শাকিবের পরিবারের সদস্যদের কাছে মিথ্যাচার ও কুৎসা রটাতে থাকেন। ২০২৩ সালের ১৬ মার্চ রহমত উল্ল্যাহ চিত্রনায়ক শাকিব খানের কাছে এক লাখ ডলার চাঁদা দাবি করেন ও প্রাণনাশের হুমকি দেন।

এর আগে বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে এ মামলা করেন তিনি। এদিন শাকিব খান আদালতে উপস্থিত হন। এরপর আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। শুনানি শেষে আদালত আগামী ২৬ এপ্রিল আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

এরপরে আরেকটি মামলা করতে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে যান শাকিব। তবে আদালত আগামী সোমবার মামলা ফাইল কর‍তে আসতে বলেন।

এর আগে ২০ মার্চ রাতে শাকিব খান মামলা করতে গুলশান থানায় যান। প্রায় দেড় ঘণ্টা থানার ভেতরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর থানা থেকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়।


এই বিভাগের আরো খবর