বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ

অস্ত্র-মাদকসহ সাতক্ষীরার সাবেক এমপির ছেলে রুমন আটক

খন্দকার আনিসুর রহমান, সাতক্ষীরা 
রবিবার, ১৫ জুন, ২০২৫, ৫:২৬ অপরাহ্ন

সাতক্ষীরার সাবেক এমপি মিসেস রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় তার ছোট ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে আটক করা হয়েছে।

আজ রবিবার (১৫ জুন) দুপুরে সাতক্ষীরা সদর থানা থেকে ২০০ গজ দূরে অবস্থিত শহীদ আব্দুর রাজ্জাকপার্ক সংলগ্ন মুনজিতপুরের বাড়িতে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা সেনাক্যাম্পের মেজর ইফতেখার রহমানের নেতৃত্বে একটি দল। অভিযানের সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন এমপিপুত্র রুমন। এতে তিনি পায়ে আঘাত পান এবং তাৎক্ষণিকভাবে সেনবাহিনীর সদস্যরা তাকে আটক করে।

এসময় সাতক্ষীরা সেনাক্যাম্পের মেজর ইফতেখার রহমান বলেন, “রুমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় এবং প্রমাণসহ তাকে আটক করি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” অভিযানে এ বাড়ি থেকে একটি রাইফেল, তিনশ পিস ইয়াবা, বিদেশি মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় রুমন মাদকাসক্ত ছিলেন বলেও দাবি করা হয়।

স্থানীয়রা জানান, এমপিপুত্র রুমন দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিলেন। যার কারনে তার স্ত্রী তাকে ছেড়ে অনেক আগেই চলে গেছে। তবে রুমন অল্পবয়সী মেয়েদের নিয়ে তার বাসায় মাদকের আসর বসাতেন। আওয়ামী লীগের সাবেক এমপি মিসেস রিফাত আমিন বর্তমানে যুক্তরাষ্ট্রে তার বড় ছেলের বাসায় অবস্থান করছেন। অভিযানের সময় বাড়িটিতে তার ছোট ছেলে রুমন একাই বসবাস করছিলেন।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সেনবাহিনী।


এই বিভাগের আরো খবর