বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল, গোয়াইনঘাট সিলেট
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

সৈয়দ হেলাল, গোয়াইনঘাট সিলেট সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, দেশে নির্বাচনের ঢামাডোল বেজে উঠেছে। দেড় যুগ পর জনগণ নির্বিঘ্নে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কোন ষড়যন্ত্রই ফেব্রুয়ারীর নির্বাচন বানচাল করতে পারবেনা। সকল ষড়যন্ত্র নস্যাত করে আগামী নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় যাবে। এজন্য সর্বস্তরের জাতীয়তাবাদী শক্তিকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি শুক্রবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বটরতল বাজারে ৮নং ওয়ার্ড বিএনপি অঙ্গ-সংগঠন আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আলোচনা সভায় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

চারিকাটা ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন ফয়সলে পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, চা বাগানে ব্যাবস্থাপক ওলিউর রহমান চৌধুরী, চারিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন মেম্বার, সাধারণ হাফিজ জালাল উদ্দীন মেম্বার, সাংগঠনিক সম্পাদক ছয়ফুল আলম, দরবস্ত ইউনিয়ন পরিষদের মেম্বার বিএনপি নেতা মুদাছ্ছির আলী, সিলেট জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন- চারিকাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গুলজার আহমেদ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক মুমিনুর রহমান, জেলা জিশিস যুগ্ম আহবায়ক বুরহান উদ্দিন, উপজেলা জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি আজমল হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আমিন, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু আহমেদ, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি আতাউর রহমান, ছাত্রদল নেতা রুহুল আমিন রাজ ও জুবায়ের আহমেদ প্রমুখ।


এই বিভাগের আরো খবর