মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড

আত্রাইয়ে খবিরুল ফাউন্ডেশনের প্রাথমিক ও জুনিয়র মেধা যাচাই অনুষ্ঠিত

আবুহেনা, আত্রাই (নওগাঁ)
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৫:১৪ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে খবিরুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক প্রাথমিক ও জুনিয়র মেধা যাচাই অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল নয়টায় আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে মেধা যাচাইয়ের লক্ষে পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণিতে প্রাথমিক ও জুনিয়র মিলে ৬ শত ১৫ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। এমসিকিউ প্রশ্নের মাধ্যমে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় প্রাথমিক ও জুনিয়র উভয় ক্ষেত্রে আলাদাভাবে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীকে প্রথম পুরস্কার হিসাবে বাইসাইকেল দেওয়া হয়। এছাড়া ১০ জনকে বিশেষ প্ররস্কার এবং অংশগ্রহণকৃত সকলকে শান্তনা পুরস্কার দেওয়া হয়।

প্রধান অতিথি খবিরুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম ফলাফল বিতরণী অনুষ্ঠানে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই আত্রাইকে আধুনিক আত্রাই হিসাবে গড়ার লক্ষে এ উদ্যোগ গ্রহণ করেছি। তিনি আশা করেন তাঁর এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সকল ক্ষেত্রে প্রতিযোগিতার অভ্যাস গড়ে উঠবে। ফলে শিক্ষার্থীরা জ্ঞান, দক্ষতা ও মনোনে আত্ম বিশ্বাসী হবে। তিনি শিক্ষার্থীদের এ জাতীয় কর্মসূচিতে অংশ গ্রহণ করে দক্ষ সচেতন নাগরিক হিসাবে গড়ে উঠে আধুনিক বিশ্বের সাথে তাল মেশানোর আহবান জানান। এসময় তাঁর এ উদ্যোগ অব্যাহতভাবে এগিয়ে নিতে শিক্ষক-অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, দেশের অন্যান্য উপজেলার তুলনায় আত্রাইয়ের সন্তানরা উচ্চ পর্যায়ে কম চাকুরী করেন উল্লেখ করে আগামীতে দেশ সেবার সুযোগ পেলে সংসদে আলোচনার মাধ্যমে শিক্ষার উপর বেশি বেশি বরাদ্দ নিয়ে এলাকার শিক্ষাকে এগিয়ে নেওয়ার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপজেলা জামাতের আমীর আসাদুল্লা আল গালিব, নায়েবে আমীর ওসমান গনি, পাঁচুপুর ইউনিয়ন আমীর আবু শাহিন, প্রধান শিক্ষক আহসান হাবিব, কহিদুল ইসলাম, মোবারক আলী, মালেকা পারভিন, আব্দুর রহমান, সহকারী শিক্ষক আবু শাহিন, সোহেল রানা, আব্দুল আলিম, মশিউর রহমান, শিক্ষার্থী আবির বক্তব্য রাখেন। বক্তারা সুন্দর ও মহতী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আগামীতে এ উদ্যোগের উত্তোরত্তর সাফল্য কামনা করেন।


এই বিভাগের আরো খবর