নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এর নেতৃত্বে নওগাঁ জেলার সদর উপজেলার কোঁচগাড়ী (শশীর মোড়) আজ বুধবার (৪ মার্চ) দুপুর ১২ টায় ১টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত মেসার্স বিবিসি ব্রিকসের বিরুদ্ধে একটি মামলা দায়েরে করা হয়।প্রথমে ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে চুল্লি নিভিয়ে দিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এরপর এক্সকেভেটর দিয়ে ইটভাটার চুল্লি (কিলন) ও চিমনী ভেঙে দিয়ে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।এ সময় পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত মেসার্স বিবিসি ব্রিকসের বিরুদ্ধে একটি মামলা দায়েরের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
জানা যায়, বি বি সি ইটভাটা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে। অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের অংশ হিসাবে, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সার্বিক নির্দেশনায় এই অবৈধ ইটভাটা চিমনি ও কিলন ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
এই অভিযান পরিচালনা করেন, নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ । এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। নওগাঁ সদর থানা পুলিশ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১, ব্যাটেলিয়ান আনসার ও ফায়ার সার্ভিস মোবাইল কোর্টে সহযোগিতা প্রদান করেন
নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন বলেন, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।