মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড

আত্রাইয়ে দীর্ঘ দিন ধরে ইউএনও পদ শুন্য, দুর্ভোগের শিকার সেবা গ্রহীতারা

আবুহেনা, আত্রাই (নওগাঁ)
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৪:০৮ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে দীর্ঘ প্রায় ৬মাস ধরে ইউএনও পদ শুন্য রয়েছে। ফলে কাঙ্খিত সেবা না পেয়ে সেবা গ্রহীতারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দিনের পর দিন ফাইল জমা হলেও সহজে মিলছে না সমাধান। এ উপজেলায় ৮ ইউনিয়নে ২ লাখের অধিক মানুষের বসবাস।

জনগুরুত্বপূর্ণ এ উপজেলায় দীর্ঘ দিন ধরে ইউএনও না থাকায় ব্যাহত হচ্ছে সরকারি সেবা। সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, ভ্রম্যমান আদালত পরিচালনা, বিভিন্ন বিল ভাউচারসহ উপজেলার সকল কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। উপজেলা প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এ পদ শূন্য থাকায় এক দিনের কাজ এক মাসেও হচ্ছে না এমন অভিযোগ ভুক্তভোগীদের।
ইউএনও অফিস সূত্রে জানা গেছে,উপজেলায় প্রায় ৬ মাস ধরে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) পদ শূন্য রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন চলতি বছরের ১ জুন অন্যত্র বদলি হয়ে যাওয়ায় পদটি শূন্য হয়ে যায়। তিনি বদলি হয়ে যাবার পর ৪ মাস রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান এবং প্রায় ২ মাস সহকারী কমিশনার(ভূমি) নূরে আলম সিদ্দিক দায়িত্ব পালন করছেন।

সেবা গ্রহিতাদের মতে,শুন্যের ভারে ভারাক্রান্ত আত্রাই উপজেলা প্রশাসন। গুরুত্বপূর্ণ এ পদে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করায় জনবান্ধব সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে সঠিক সময়ে সেবা প্রদানে ব্যাঘাত ঘটার অভিযোগ রয়েছে। জনবহুল এ উপজেলায় দ্রুত নতুন কর্মকর্তা পদায়নের মাধ্যমে মানুষের দুর্ভোগ কমিয়ে সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন উপজেলার সচেতন মহল।
আত্রাই বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মোর্শেদ আলম পারভেজ পল্টু বলেন, বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক ভারপ্রাপ্ত ইউএনও হিসাবে মোটামুটি দায়িত্ব পালন করছেন। তবে পূর্ণাঙ্গ অফিসার পেলে সকল ক্ষেত্রে সেবার মান বৃদ্ধি পাবে উল্লেখ করে দ্রুত ইউএনও নিয়োগ দেয়ার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

সহকারী কমিশনার(ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্ব পালনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারি দায়িত্ব পালনে আমার কোনরুপ গাফিলতি নাই। ইউএনও পদায়ন প্রশাসনিক সিদ্ধান্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন। আশা করা যায় অল্প সময়ের মধ্যে শুন্য এ পদ পুরন হবে।


এই বিভাগের আরো খবর