মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড

আত্রাইয়ে শীতের আগমনে লেপ–তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা

আবুহেনা, আত্রাই(নওগাঁ) সংবাদদাতা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ২:৫৬ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে শীতের আগমনে লেপ–তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। শীতের অনুভূতি বাড়তেই আত্রাই উপজেলার বিভিন্ন বাজারে জমে উঠেছে লেপ–তোষক তৈরির কাজ। দিনের বেলায় রোদ থাকলেও সন্ধ্যা নামতেই নামছে শীত।তাই শীতের আগমনী বার্তায় বাড়ছে লেপ–তোষকের চাহিদাও। দোকান গুলো জুড়ে চলছে তুলা ধোয়া, ধুন্দুল করা, কাপড় কাটা, সেলাইসহ লেপ তৈরির নানা ধাপের ব্যস্ততা।

আত্রাই বাজারের লেপ ব্যবসায়ী মো.এরশাদ বলেন, “শীত শুরু হতেই অর্ডার বেড়ে গেছে। প্রতিদিন গড়ে ৬–৮টি লেপ বিক্রি করছি।” তিনি জানান, ৪–৫ হাত সাইজের একটি লেপ ১,৫০০ থেকে ২,৫০০ টাকা, তোষক ১,৫০০ থেকে ২,০০০ টাকা, বালিশ ২৫০ থেকে ৫০০ টাকা এবং কোলবালিশ ৪০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। সকাল থেকেই তার দোকানে কারিগরদের দৌড়ঝাঁপ লক্ষ করা যায়।

কারিগর মো.খোকন আলী খাঁ ও মো.নাঈম ইসলাম বলেন, “এবারের শীতে চাহিদা গতবারের চেয়ে বেশি। প্রতিটি লেপ বানিয়ে আমরা ২০০–৩০০ টাকা আয় করি।” একই বাজারের কারিগর মোহাম্মদ শফিক উদ্দিন জানান, শীত যত বাড়বে, অর্ডারও তত বাড়বে—তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন।

লেপ কিনতে আসা ক্রেতা ওয়াহেদ ইসলাম বলেন, “শীত একটু আগে শুরু হয়েছে, তাই লেপ কিনতে এলাম।ভালো কাপড় আর উন্নত তুলা দিয়ে লেপ তৈরিতে দাম একটু বেশি।তবে এবার গত বছরের তুলনায় ১০০–২০০ টাকা বাড়তি।”

ক্রেতা আজাদ হোসেন জানান, তিনি পুরোনো লেপে নতুন তুলা ভরিয়ে নিচ্ছেন। তার মতে, “নতুন লেপ কেনার চেয়ে এতে খরচ কম হচ্ছে।” শীত বাড়ার সঙ্গে সঙ্গে উপজেলার বিভিন্ন বাজারে লেপ–তোষক তৈরিতে জমে উঠেছে ব্যবসা। এতে খুশি ব্যবসায়ী ও কারিগররা।


এই বিভাগের আরো খবর