মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড

আত্রাইয়ে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ

আবুহেনা,আত্রাই (নওগাঁ)
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২:২৫ অপরাহ্ন

“জিতবে এবার কৃষক শ্রমিক জিতবে চাষা ভূষা, জিতবে এবার মাঝি মাল্লা জিতবে দাঁড়িপাল্লা”

এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০ টায় মোল্লা আজাদ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ময়েন উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো.খবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য ড. মোহাম্মদ জিয়াউল হক। আত্রাই উপজেলা জামাতের আমির মোঃ আসাদুল্লাহ আল গালিব। থানা সেক্রেটারি মোঃ তোজাম্মেল হক। সহ-সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নওগাঁ জেলার সাধারণ সম্পাদক আমিরুল হক। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আত্রাই উপজেলা মোঃ ওসমান গনি।

বক্তারা শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা ও ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি বলেন— “শ্রমিকরা দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশ জামায়েত ইসলামী শ্রমিক অধিকার আদায় ও ইসলামী ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মধ্য দিয়েই শ্রমিক শ্রেণির প্রকৃত কল্যাণ নিশ্চিত করা সম্ভব।”

সমাবেশে হাজারের অধিক ভ্যান শ্রমিক, সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পরে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো.খবিরুল ইসলামের পক্ষ থেকে ভ্যান চালকদের মাঝে একটি করে গেঞ্জি ও খাবারের প্যাকেট বিতরন করেন।


এই বিভাগের আরো খবর