সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

আন্তর্জাতিক পরিচ্ছন্ন জালানি দিবস উপলক্ষে লালমনিরহাটে মতবিনিময় সভা

একরামুল হক একরাম,লালমনিরহাট
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৬:২১ অপরাহ্ন

পরিচ্ছন্ন জ্বালানি, ন্যায্য ভবিষ্যৎ: নীতি নির্ধারণের সময় এখন এই শ্লোগানে আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস উপলক্ষে লালমনিরহাটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংগঠন পারিবারিক আয় উন্নয়ন সংস্থা ফিডা’র আয়োজনে জাস্ট এনার্জি ট্রানজেশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেট নেট বিডি ) এর উদ্যোগে আজ সোমবার দুপুরে লালমনিরহাট জেলার নর্থকিং চাইনিজ রেস্টুরেন্ট হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভায় লালমনিরহাট সংসদীয় আসন-৩ এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য প্রার্থীগণ অংশ নেন। এ মতবিনিময় সভায় উপস্থিত অংশীজনেরা প্রার্থীদের নিকট পরিচ্ছন্ন জ্বালানি বিষয়ে তাদের প্রস্তাবনা জানতে চান। এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দিতে ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জ্বালানি বিষয়ে ইশতেহারে সুনির্দিষ্ট প্রস্তাবনা চান। এতে উপস্থিত প্রার্থীগণ তাদের মতামত ব্যক্ত করেন ও প্রতিশ্রুতি দেন।

ফিডার নির্বাহী পরিচালক ফিরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন বিএনপি , বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও গণসংহতি আন্দোলনের প্রার্থীগণ উপস্থিত ছিলেন।এ ছাড়াও আরো বক্তব্য রাখেন কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাটের সভাপতি অ্যাডভোকেট শামসুল হক, সুজনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক আনিসুর রহমান লাডলা।

এ মত বিনিময় সভায় তরুণ, শিক্ষার্থী, সুশীল সমাজের নাগরিক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 


এই বিভাগের আরো খবর