শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আপিল শেষ না হওয়া পর্যন্ত জাপানে যাওয়ার সুযোগ নেই দুই শিশুর : আইনজীবী

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ৫:০৬ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : জাপানে জন্ম নেয়া বাংলাদেশি বাবার সেই দুই শিশু সন্তান জাপানি মায়ের জিম্মায় থাকবে বলে আদেশ দিয়েছেন আদালত। তবে, আপিল শেষ না হওয়া পর্যন্ত তাদের জাপানে যাওয়ার সুযোগ নেই।২৯ জানুয়ারি রোববার বিকেলে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান শিশু দুটির বাবা ইমরান শরীফের করা মামলা খারিজ করে এ আদেশ দেন।রায়ের পর জাপানি মায়ের আইনজীবী শিশির মনির জানান, বাচ্চাদের কল্যাণ বিবেচনায় বাবার আবেদন খারিজ করেছেন আদালত। এখন মায়ের জিম্মায় সন্তানদের থাকতে কোনো বাধা রইল না। এখনও একটি সন্তান বাবার কাছে আছে। স্বেচ্ছায় বাবা যদি ওই সন্তানকে মায়ের কাছে না দেয়, তাহলে আমরা বাবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো। এ কারণে মায়ের জাপান ফিরে যেতে কিছুটা বিলম্ব হতে পারে। তবে, আমরা আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে অভ্যাসগত বাসস্থানে তারা ফিরে যেতে পারবে। জাপানে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এটাই প্রত্যাশা করছি।বাবা কি সন্তানদের সঙ্গে দেখা করতে পারবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, সন্তানরা বাবা, মা যার হেফাজতেই থাকুক না কেন, কারো দেখা করতে নিষেধাজ্ঞা বা আপত্তি নেই। বাবা যদি আইন মেনে দেখা করতে চান, খোঁজ-খবর নিতে চান, সাহায্য করতে চান; অবশ্যই মা সব সময় দরজা ওপেন রাখবেন। পৃথিবীর যেকোনো জায়গায় থাকুক না কেন, বাবা-মায়ের জন্য কোনো বৈষম্য নয়। এখন আপাতত বাচ্চাদের কল্যাণ নিশ্চিত হোক।

তবে, এ রায়ে ন্যায়বিচার পাননি বলে জানিয়েছেন ইমরান শরীফের আইনজীবী নাসিমা আক্তার লাভলী। তিনি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন। নাসিমা আক্তার বলেন, রায়ে আইনের কোনো প্রতিফলন হয়নি। দুই বাচ্চাকে মায়ের পাওয়ার কোনো সুযোগ নেই। আইন কল্যাণের জন্য। কিন্তু, এর প্রতিফলন ঘটেনি। এ রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব। আপিল শেষ না হওয়া পর্যন্ত বাচ্চাদের জাপানে যাওয়ার সুযোগ নেই। রায় শুনতে বড় মেয়ে নাকানো জেসমিন মালিকাকে নিয়ে বিকেল পৌনে ৪টার দিকে আদালতে হাজির হন মা জাপানি চিকিৎসক নাকানো এরিকো। তবে, বাবা ইমরান শরীফকে আদালতে দেখা যায়নি। ছোট মেয়ে নাকানো লায়লা লিনাকেও আদালতে দেখা যায়নি।৪টার একটু আগে বিচারক রায় পড়া শুরু করেন। রায়ের আগে তিনি বলেন, নাবালকের মঙ্গল ও কল্যাণ চিন্তা করে এ রায় দেওয়া হলো। নথিপত্র পর্যালোচনা করে, মামলার আইনজীবীদের বক্তব্য শুনে, মৌখিক ও দালিলিক সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে, খাসকামরায় শিশুদের বক্তব্য শ্রবণ করে আদালত এ রায়ে উপনীত হলো। আশা করছি, আপনারা সবাই রায়ের পর শান্ত থাকবেন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর